স্ট্রিম প্রতিবেদক

দেশে আগস্টের তুলনায় সেপ্টম্বর মাসে অপহরণ, দাঙ্গা, নারী ও শিশু নির্যাতনের মামলা বেড়েছে। তবে কমেছে ডাকাতি, দস্যুতা ও খুনের মামলা।
আজ সোমবার (৬ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টারের বরাতে প্রেস উইং থেকে পাঠানো আগস্ট ও সেপ্টেম্বরের তুলনামূলক অপরাধ পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়েছে।
পরিসংখ্যানে দেওয়া মামলা সংখ্যা বিশ্লেষণ করে দেখা গেছে, আগস্ট মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে ১৯০৪টি। সেপ্টেম্বর মাসে ২৪টি বেড়ে এ সংখ্যা দাঁড়িয়েছে ১৯২৮টিতে। এক মাসে অপহরণ বেড়েছে ৬টি। আগস্টে অপহরণের ঘটনা ঘটে ৯০টি। আর সেপ্টেম্বরে ঘটেছে ৯৬টি। এই সময়ের মধ্যে দাঙ্গা বেড়ে ২টি থেকে ৩টি হয়েছে। সেইসঙ্গে বেড়েছে মামলার কার্যক্রম দ্রুত শেষ করার পরিমাণও।
পরিসংখ্যানে বলা হয়েছে, পরিসংখ্যানে বলা হয়েছে, আগস্টের তুলনায় সেপ্টেম্বরে দ্রুত মামলার কার্যক্রম শেষ হওয়ার সংখ্যা বেড়ে ৬৬টি থেকে ৯২টি হয়েছে। অন্যান্য কারণে রুজুকৃত মামলা বেড়েছে ১৪৭টি। আগস্টে যা ছিল ৬৪৮৪টি, সেপ্টেম্বরে সেটা হয়েছে ৬৬৩১টি।
এদিকে, ডাকাতি, দস্যুতা ও খুনসহ কমেছে বিভিন্ন ধরনের অপরাধ। প্রেস উইংয়ের পরিসংখ্যানে দেখা গেছে, আগস্ট মাসে ডাকাতির ঘটনা ঘেটেছে ৬২টি। সেপ্টেম্বরে ১২টি কমে দাঁড়িয়েছে ৫০টিতে। এক মাসে দস্যুতার ঘটনা কমে দাড়িয়েছে ১৬৯টিতে। আগস্টে যা ছিল ১৭৬টি। খুন কমেছে ২৪টি। আগস্টে খুনের ঘটনা ঘটেছে ৩২১টি আর সেপ্টেম্বরে ঘটে ২৯৭টি।
পরিসংখ্যানে আরও বলা হয়, আগস্ট মাসে ৫১ জন পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন। ৮টি কমে সেপ্টেম্বরে পুলিশ আক্রান্তের ঘটনা ঘটে ৪৩টি। এছাড়া, সিঁধেল চুরি কমেছে ১৬টি, চুরি কমেছে ৬৮টি, অস্ত্র আইনে মামলার ঘটনা কমেছে ৩টি, বিস্ফোরক দ্রব্য মামলা কমেছে ১১টি, মাদকদ্রব্য মামলা কমেছে ২৭৫টি আর চোরাচালান কমেছে ৫টি।
পরিসংখ্যানে বলা হয়, সর্বমোট মামলা কমেছে ২২৫টি। আগস্টে এই মামলার সংখ্যা ছিল ১৫ হাজার ৬৫৬টি। আর সেপ্টেম্পরে মামলা হয়েছে ১৫ হাজার ৪৩১টি।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে