স্ট্রিম প্রতিবেদক

দেশের সাধারণ শিক্ষার্থীরা আর কোনো গুপ্ত রাজনীতি দেখতে চায় না। তারা ক্যাম্পাসে স্বচ্ছ ও ইতিবাচক রাজনৈতিক পরিবেশ চায় বলে জানিয়েছেন সরকারি দলের হুইপ রকিবুল ইসলাম। সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় এই মন্তব্য করেন তিনি।
রকিবুল ইসলাম অভিযোগ করেন, মব তৈরি করে ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা ইতিমধ্যে অনেক মূল্যবান সময় হারিয়েছে। তারা এখন আর কোনো বিশৃঙ্খলা চায় না।’
হুইপ রকিবুল আরও বলেন, ক্যাম্পাসে রাজনৈতিক চর্চা থাকলে সেটি প্রকাশ্য হওয়া উচিত। শিক্ষার্থীদের চাওয়া পড়াশোনার জন্য শান্তিপূর্ণ পরিবেশ। গণতান্ত্রিক ও শিক্ষাবান্ধব রাজনীতির পরিবেশ বজায় রাখতে তিনি বিশেষ জোর দেন। হুইপ রকিবুল ইসলাম বলেন, ক্যাম্পাসের রাজনীতি নিয়ে প্রয়োজনে সংসদে আলোচনা হতে পারে।
ছাত্ররাজনীতির ধরন নিয়ে জাতীয় সংসদেও আলোচনা হতে পারে উল্লেখ করে হুইপ রকিবুল বলেন, ভবিষ্যৎ ছাত্রসমাজকে অবশ্যই মেধাভিত্তিক গড়ে তুলতে হবে। তাঁর মতে, সেখান থেকেই আগামী দিনের দক্ষ জাতীয় নেতৃত্ব উঠে আসবে।

.png)

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
৪১ মিনিট আগে
রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনকে বিচারের মুখোমুখি করার দাবি আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা তাঁর সহযোগিতা পেয়েছি।’
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ‘ঝাঁপ’ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৬ ঘণ্টা আগে