স্ট্রিম প্রতিবেদক

গুম এবং শতাধিক হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ বা ফরমাল চার্জ দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
আজ বুধবার (১৭ ডিসেম্বর) ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট শাখায় এই অভিযোগপত্র জমা দেওয়া হয়।
প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর শাইখ মাহদী এই অভিযোগ দাখিল করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রসিকিউটর মঈনুল করিম।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, আজই এই অভিযোগের ওপর ট্রাইব্যুনালে শুনানি হওয়ার কথা রয়েছে।
সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে বর্তমানে একাধিক মামলার তদন্ত চলমান। এর মধ্যে আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত গুম-নির্যাতন এবং শাপলা চত্বরে গণহত্যার দায়সহ বেশকিছু গুরুতর অভিযোগ রয়েছে, যা এখন বিচারিক প্রক্রিয়ার অংশ।
ট্রাইব্যুনালের তথ্য অনুযায়ী, গুমের একটি সুনির্দিষ্ট মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ জানুয়ারি দিন ধার্য রয়েছে। গত ১১ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১ এই আদেশ দিয়েছিলেন।
ওই মামলায় মোট ১১ জন আসামির মধ্যে চারজনের নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন—ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও জিয়াউল আহসান।
উল্লেখ্য, এই আসামিদের মধ্যে জিয়াউল আহসান বর্তমানে কারাগারে আটক রয়েছেন।
এ ছাড়া শাপলা চত্বরের গণহত্যার ঘটনায় দায়ের করা অপর একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য আসামিদের বিরুদ্ধে আগামী ১২ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিয়েছেন ট্রাইব্যুনাল। ওই মামলাতেও জিয়াউল আহসানকে অন্যতম আসামি করা হয়েছে।

সবার কাছে অর্থনীতির সুফল পৌঁছানোর বিষয়টি মাথায় রেখে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, একটি সমাজকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন করাই এই বাজেটের লক্ষ্য।
১৭ মিনিট আগে
নোয়াখালীর সেনবাগে প্রকাশ্য স্থানে গাঁজা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আরাফাত হোসেন ফাহিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
৪ ঘণ্টা আগে
রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (১০ জুন) রাতে লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
৪ ঘণ্টা আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর খাইয়ারা রাস্তার মাথা এলাকায় থেমে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছে। স্থানীয়সহ আহত হয়েছেন আরও আটজন। তাদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
৫ ঘণ্টা আগে