স্ট্রিম প্রতিবেদক

নতুন সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বার্তা দেওয়া না হলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আইনমন্ত্রীর বরাতে তিনি বলেছেন, আইন তার নিজস্ব গতিতে চলবে- সরকারের কাছ থেকে এমন অনানুষ্ঠানিক বার্তা এসেছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বার্তা না এলেও অনানুষ্ঠানিকভাবে বলা হয়েছে, আইন তার নিজস্ব গতিতে চলবে। বিশেষ করে আইনমন্ত্রী বলেছেন, ট্রাইব্যুনালের কার্যক্রম স্বাভাবিক গতিতেই চলমান থাকবে। আশা করছি, বিচার তার নিজস্ব গতিতেই চলমান থাকবে। সরকার সে ব্যাপারে পজিটিভ সিগন্যাল দিয়েছে।
ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালের অন্যান্য মামলার বিচারিক অগ্রগতি এবং আসামিপক্ষের আইনজীবীরা তাদের আইনি পদক্ষেপের কথা তুলে ধরেন।
চিফ প্রসিকিউটর জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ দলটির একাধিক কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে একটি মামলায় সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। এতে ১৯ জুলাই মিরপুরে গুলিতে নিহত শহীদ রাব্বীর বাবা প্রথম সাক্ষী এবং দ্বিতীয় সাক্ষী হয়েছেন শহীদ তানহার বাবা হয়েছে।
২০১৬ সালের ৮ অক্টোবর গাজীপুরের পাতারটেকে সাতজনকে ‘জঙ্গি’ আখ্যা দিয়ে হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে করা মামলার অগ্রগতিও তুলে ধরেন তাজুল ইসলাম। তিনি জানান, তদন্তে উঠে এসেছে ওই সাতজনকে বগুড়া পুলিশ লাইনসহ বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করে দীর্ঘদিন গুম করে রাখা হয়েছিল। পরে পাতারটেকের একটি বাড়িতে আটকে রেখে তাদের গুলি করে হত্যা করা হয়।
এই মামলায় আজ আসামিদের উপস্থিত করার কথা থাকলেও কারা কর্তৃপক্ষ তাদের হাজির করেনি। আগামী ২ মার্চ শেখ হাসিনা, সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী ও শহিদুল হককে ট্রাইব্যুনালে হাজির করে পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।
র্যাবের গোপন বন্দিশালা ‘টিএফআই সেলে’ গুমের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে চলমান মামলার বিষয়ে তাজুল ইসলাম বলেন, আজ এই মামলায় ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেমের সাক্ষ্য ও জেরার দিন নির্ধারিত ছিল। কিন্তু তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সরকারি কাজে ব্যস্ত থাকায় জেরা পিছিয়ে আগামী ২৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, জুলাই অভ্যুত্থানে ১৮ ও ১৯ জুলাই রামপুরায় বিজিবি কর্তৃক সরাসরি গুলি চালিয়ে ২৮ জনকে হত্যার মামলায় আসামি কর্নেল রেদওয়ানুল ইসলাম এবং রাফাত বিন আলম মুনের বিরুদ্ধে সাক্ষীর অসমাপ্ত জেরা আজও চলছে।
সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ও কামরুল ইসলামের বিরুদ্ধে প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ শুনানি শেষে আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। আগামী ২ মার্চ তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৪ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪৩ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে