স্ট্রিম প্রতিবেদক

ভারত ও আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক যোগসাজশ করে বিএনপি নির্বাচন সম্পন্ন করেছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, এই গোপন আঁতাতের কারণেই দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে পুনরায় পুনর্বাসন করা হচ্ছে। অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধ না হলে সারা দেশে রাজনৈতিকভাবে তাদের প্রতিহত করার ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
তারেক রহমানের দুর্নীতিবিরোধী বক্তব্যের সমালোচনা করে নাহিদ ইসলাম প্রশ্ন তোলেন, যেসব ঋণখেলাপি ব্যক্তিকে এমপি ও মন্ত্রী বানানো হয়েছে, তাঁরা কবে নাগাদ জনগণের টাকা ফেরত দেবেন? তিনি বলেন, ‘ঋণখেলাপিদের পাশে বসিয়ে তারেক রহমানের দুর্নীতিবিরোধী বক্তব্য মূলত জনগণের সঙ্গে প্রতারণা।’
বর্তমান মন্ত্রিসভার গঠন নিয়ে ক্ষোভ প্রকাশ করে এনসিপির আহ্বায়ক বলেন, তারেক রহমান আঞ্চলিক বৈচিত্র্য রক্ষা করে একটি অন্তর্ভুক্তিমূলক মন্ত্রিসভা গঠন করতে ব্যর্থ হয়েছেন। তাঁর মতে, এই মন্ত্রিসভায় তারুণ্যের কোনো প্রতিফলন নেই এবং হত্যা মামলার আসামিকে গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে।
সংবিধান সংস্কার ইস্যুতে নাহিদ ইসলাম বলেন, সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি জনরায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তিনি অবিলম্বে সংস্কার পরিষদের শপথ গ্রহণ এবং সংসদ কার্যকর করতে দ্রুত অধিবেশন ডাকার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে তিনি গণমাধ্যমকর্মীদের ওপর দমন-পীড়ন বন্ধ এবং ভিন্নমতের সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করার দাবিও জানান।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১৩ মিনিট আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
৪১ মিনিট আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৩ ঘণ্টা আগে