স্ট্রিম সংবাদদাতা

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সুনামগঞ্জের দুর্গম হাওর এলাকার ৪৫১ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হচ্ছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া জানান, জেলায় মোট ৪৭০ ভোটকেন্দ্রে তারা সিসি ক্যামেরা বসাবেন। এর মধ্যে পৌরসভার ভেতরে ১৯ এবং দুর্গম এলাকায় ৪৫১টি কেন্দ্রে ইতোমধ্যে সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে।
তিনি বলেন, সুনামগঞ্জে রাজনৈতিক সহিংসতা তেমন হয় না। তারপরও দুর্গম হাওর এলাকার জন্য গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে সেগুলোতে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। এসব কেন্দ্রে কোনো গোলযোগ হলে দ্রুত জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে। সিসি ক্যামেরা রক্ষণাবেক্ষণে প্রতি উপজেলায় একজন করে টেকনিশিয়ান রাখা হবে।
জেলা প্রশাসক আরও জানান, কয়েকদিনের মধ্যে পোস্টাল ব্যালট গ্রহণ শুরু হবে। একজন সহকারী কমিশনারকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচনী এজেন্ট এবং প্রিসাইডিং অফিসারদের উপস্থিতিতে জেলার পাঁচটি সংসদীয় আসনের মোট ৪৩টি পোস্টাল ব্যালট বাক্স লক করা হয়েছে।
সুনামগঞ্জের ১২ উপজেলার মধ্যে আটটি হাওর বেষ্টিত। জেলার সংসদীয় আসনগুলোর মোট ভোটার ২০ লাখ ৮০ হাজার ৩৩৫ জন। এর মধ্যে পোস্টাল ভোটার ১৮ হাজার ৮৭ জন। এর মধ্যে সুনামগঞ্জ-১ আসনে ৩ হাজার ৮০৫, সুনামগঞ্জ-২ আসনে ১ হাজার ৭১৯, সুনামগঞ্জ-৩ আসনে ৩ হাজার ২১৮, সুনামগঞ্জ-৪ আসনে ৩ হাজার ৭৮৬ ও এবং সুনামগঞ্জ-৫ আসনে ৫ হাজার ৫৫৯ জন।

.png)

শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৭ মিনিট আগে
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
১৫ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে