স্ট্রিম সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জে স্বর্ণের কানের দুলের জন্য মরিয়ম বেগম নামে এক গৃহশিক্ষিকাকে হত্যার অভিযোগে এক দম্পতিসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে পৌর এলাকার চৌকাপাড়ার একটি বাড়ি থেকে তাঁর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত মরিয়ম বেগম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উজ্জ্বলপাড়ার মোসাদ্দেক হোসেনের স্ত্রী।
পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, সোমবার সকালে মরিয়ম বেগম চৌকাপাড়ার রুবেল ও সুমি খাতুনের বাড়িতে তাঁদের দুই সন্তানকে পড়াতে যান। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। ওই রাতেই মরিয়ম বেগমের এক সন্তান সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। মঙ্গলবার সকালে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ রুবেল ও সুমি দম্পতির বাড়ি থেকে মরিয়মের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে। বাড়িতে মরদেহ বস্তাবন্দী রেখে রুবেল নিজেই ৯৯৯-এ ফোন করেছিলেন। পুলিশ রুবেল ও সুমিকে আটক করেছে।
পুলিশ সুপার আরও জানান, রুবেল ও সুমিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাঁদের দেওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, স্বর্ণের কানের দুলের জন্য মরিয়মকে হত্যা করা হয়েছে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ একজন স্বর্ণকারের কাছ থেকে মরিয়মের স্বর্ণের দুটি দুল উদ্ধার করেছে। গত সোমবার ওই স্বর্ণকারের কাছে দুল দুটি বিক্রি করেছিলেন সুমি। জিজ্ঞাসাবাদের জন্য ওই স্বর্ণকারকেও আটক করা হয়েছে।
মরিয়মের ছেলে মারুফ হোসেন বনি বলেন, সোমবার রাতে মাকে খুঁজে না পেয়ে তিনি রুবেলের বাড়ি গিয়েছিলেন। তবে তখন তাঁকে জানানো হয় যে পড়ানো শেষে তাঁর মা চলে গেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ সুপার। এদিকে আজ মঙ্গলবার বিকেলে মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
স্থানীয়রা জানান, উদ্ধারকৃত মরদেহের মাথা ও ঠোঁটে আঘাতের চিহ্ন ছিল। এ ছাড়া কান থেকে দুল ছিঁড়ে নেওয়ার চিহ্ন পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, সুমি খাতুনের স্বর্ণালংকারের প্রতি অতি লোভ রয়েছে। তাঁর বিরুদ্ধে আগেও কয়েকজনকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ ছিল। পুলিশের প্রাথমিক ধারণা, স্বর্ণালংকার ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে।

.png)

প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
১৩ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
১৮ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২৬ মিনিট আগে
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
৩৫ মিনিট আগে