বজ্রপাতে যুবকের মৃত্যু, কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুকন্যা
স্ট্রিম সংবাদদাতারাজবাড়ী

রাজবাড়ীতে বজ্রপাতে সুমন আহম্মেদ (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় কোল থেকে ছিটকে পড়ে সামান্য আহত হলেও প্রাণে বেঁচে গেছে তাঁর সাড়ে ৩ বছর বয়সী মেয়ে সাফিয়া। বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
নিহত সুমন আহম্মেদ রাজবাড়ী সদর উপজেলা মর্জৎকোল বাগমারা এলাকার সিদ্দিক মণ্ডলের ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।
সুমনের প্রতিবেশী একেএম রিপন জানান, সুমন সকালে তাঁর মেয়েকে কোলে নিয়ে বাড়ির পাশে দোকানে যাচ্ছিলেন। এসময় বজ্রপাত হলে মেয়ে কোল থেকে ছিটকে পড়ে যায় এবং সুমন মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মেয়ে সাফিয়ার নাক ও কান দিয়ে সামান্য রক্ত বের হলেও বর্তমানে সে সুস্থ আছে।
.png)
-028855-256x144.webp)





