ঘুষ হিসেবে ফ্ল্যাট
স্ট্রিম প্রতিবেদক

ঘুষ হিসেবে ঢাকার গুলশানে ফ্ল্যাট নেওয়ার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও ব্রিটিশ পার্লামেন্টের সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা নেওয়া নির্দেশ দিয়েছেন আদালত। এজন্য আন্তর্জাতিক সংস্থাটির মাধ্যমে ‘রেড নোটিশ’ জারি করতে পদক্ষেপ নিতে বলেছেন বিচারক।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। এর আগে ১৮ ফেব্রুয়ারি এই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক একেএম মর্তুজা আলী সাগর টিউলিপের বিরুদ্ধে রেড নোটিশ জারির পদক্ষেপ চেয়ে আবেদন করেন। এতে বলা হয়, হস্তান্তরযোগ্য নয় এমন একটি প্লটে ইস্টার্ন হাউজিং লিমিটেডকে বহুতল ভবন বানিয়ে ফ্ল্যাট আকারে বিক্রির সুযোগ করে দেন টিউলিপ সিদ্দিক। এর বিনিময়ে আবাসন কোম্পানিটির কাছ থেকে একটি ফ্ল্যাট ঘুষ হিসেবে নেন। তবে মামলার আগেই টিউলিপ দেশত্যাগ করেন এবং প্রমাণাদি নষ্টের চেষ্টা করেন। বিদেশে পলাতক থাকায় তাকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা প্রয়োজন।
ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ঘুষ হিসেবে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে ২০২৫ সালের ১৫ এপ্রিল টিউলিপ সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক।
দুদকের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, এই মামলায় গুলশানের ৭১ নম্বর সড়কের ১১-এ ও ১১-বি প্লট দুটির বিষয়ে অভিযোগ আনা হয়েছে। প্লট দুটি ইস্টার্ন হাউজিংয়ের অনুকূলে হস্তান্তরযোগ্য ছিল না। কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি হিসেবে টিউলিপ সিদ্দিক তার প্রভাব খাটিয়ে রাজউকের আইন কর্মকর্তাকে প্রভাবিত করেন। অবৈধভাবে ইস্টার্ন হাউজিং লিমিটেডকে প্লট বিক্রির অনুমোদন করিয়ে দেওয়ার বিনিময়ে তিনি বিনামূল্যে ওই ফ্ল্যাট নেন।
তরিকুল ইসলাম আরও বলেন, দুদক তদন্ত করে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়েছে এবং আদালত মামলাটি আমলে নিয়েছেন। আসামি যেহেতু দেশে নেই, সেজন্য ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির নির্দেশ দিয়েছেন আদালত।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
৬ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
১৭ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
২২ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৩১ মিনিট আগে