শপথ নিতে পারলেন না নুসরাত

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

মনোনয়নপত্র বৈধ হলেও সংরক্ষিত আসনের সদস্য হিসেবে আজ শপথ নিতে পারছেন না জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। রোববার (৩ মে) বিকেলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ স্ট্রিমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচন কমিশনার জানান, নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ হলেও তাঁর বিষয়ে এখনো গেজেট প্রকাশ করা হয়নি। আজ মনোনয়নপত্র প্রত্যাহার এবং আপিলের সময়সীমা থাকায় গেজেট প্রকাশে বিলম্ব হচ্ছে। তিনি বলেন, ‘গেজেট আজ হচ্ছে না, তাই তাঁর শপথ নেওয়ারও সুযোগ নেই। আশা করা যাচ্ছে আগামীকাল গেজেট প্রকাশ হতে পারে।’

রোববার (৩ মে) রাত ৯টায় জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্যরা শপথ নেবেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির ৩৬ জন, জামায়াত নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্যের ১২ জন, স্বতন্ত্র ১ জনসহ ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি।

এদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মনিরা শারমিনের করা রিট পিটিশনের বিষয়ে কমিশনার মাসউদ জানান, গেজেট প্রকাশের বিষয়টি আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। আদালত যদি কোনো রুল জারি করে, তবে কমিশনকে নতুন সিদ্ধান্ত নিতে হবে।

কমিশনার আরও জানান, যেহেতু আসন মাত্র একটি, তাই আইনি জটিলতা নিরসন না করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তিনি বলেন, ‘গেজেট হওয়ার পর যদি আদালত মনিরা শারমিনের পক্ষে কোনো নির্দেশনা দেয়, তবে আইন অনুযায়ী নুসরাতের মনোনয়ন বাতিল হতে পারে। সে ক্ষেত্রে জামায়াত নেতৃত্বাধীন জোটকে ভোটাভুটির মাধ্যমে দুই প্রার্থীর মধ্যে একজনকে নির্বাচিত করতে হবে।’

এর আগে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চাকরি ছাড়ার তিন বছর পার না হওয়ায় আইন অনুযায়ী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল রিটার্নিং কর্মকর্তা।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত