স্ট্রিম ডেস্ক

অন্তর্ভুক্তিমূলক জাতীয় বাজেট প্রণয়নের দাবিতে রাজধানীতে যুব রোড ক্যাম্পেইন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় তরুণ প্রজন্মের চাহিদা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে বাজেট প্রণয়নের দাবি জানানো হয়।
শনিবার (২৫ এপ্রিল) সকালে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই পদযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আগারগাঁওয়ে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে জাতীয় বাজেটে তরুণদের জন্য বাস্তবমুখী বরাদ্দ রাখার পাশাপাশি ছয় দফা দাবি তুলে ধরেন বক্তারা। দাবিগুলোর মধ্যে রয়েছে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান নিশ্চিত করতে বাজেটে বাস্তবসম্মত বরাদ্দ রাখা এবং তরুণদের জন্য ‘ইয়ুথ কার্ড’ প্রবর্তন করা। এছাড়া কর্মজীবীদের ওপর থেকে অযৌক্তিক ভ্যাট ও করের বোঝা কমানো। উন্নয়নের নামে বিভ্রান্তিকর প্রতিশ্রুতি বন্ধ করে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি বাজেট প্রক্রিয়ায় সব স্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা এবং তরুণদের জন্য বাধ্যতামূলক ‘পেইড ইন্টার্নশিপ’ চালু করা।
আয়োজকরা জানান, দেশের জনসংখ্যার বিশাল অংশ তরুণ। কিন্তু জাতীয় বাজেটে তাদের চাহিদা ও প্রত্যাশা অনুযায়ী কোনো রূপরেখা থাকে না। এই রোড ক্যাম্পেইনের উদ্দেশ্য হলো বাজেট কেবল সংখ্যাতত্ত্বের হিসাব নয়, বরং দেশের ভবিষ্যৎ গড়ার হাতিয়ার—তা নীতিনির্ধারকদের নজরে আনা।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই ধরনের ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে যুববান্ধব বাজেট নিয়ে জনসচেতনতা বৃদ্ধি পাবে এবং নীতিনির্ধারণী পর্যায়ে তরুণ প্রজন্মের কথা আরও জোরালো হবে।
প্রচেষ্টা ফাউন্ডেশন, আমরাই আগামী এবং ইয়ুথ ফাউন্ডেশন অব বাংলাদেশ যৌথভাবে ‘তরুণের বাজেট, সবার বাজেট’ শিরোনামে এই কর্মসূচি আয়োজন করেছিল।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
৪ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১৮ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে