স্ট্রিম সংবাদদাতা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে তাঁর পছন্দের ‘হাঁস’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাঁর হাতে এই প্রতীক বরাদ্দে চিঠি তুলে দেওয়া হয়।
প্রতীক পেয়ে উচ্ছ্বসিত রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, ‘আমি আমার ভোটার, কর্মী-সমর্থকদের প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। তারাই আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছে। তারা যখন আমাকে দেখে, শিশুরা চিৎকার করে আমাদের মার্কা হাঁস। এটি আমার নয়, ভোটারদের মার্কা। আমি হাঁস পালতাম।’
নিজের পালা হাঁস চুরির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমার হাঁসগুলো চুরির পর কিন্তু চোরকে ছাড়ি নাই। আমি মামলা করেছি, জেলেও ভরেছি। আমার এই হাঁস প্রতীক কেউ চুরি করার চিন্তা করে, আমি যথাযথ ব্যবস্থা নেব।’
রুমিন ফারহানা আরও বলেন, ‘আমি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাধারণ মানুষের প্রার্থী। ভোটাররা যদি আমাকে নির্বাচিত করেন, যা বলবেন, যেভাবে চাইবেন, আমি সেভাবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উন্নয়ন করব।’
এদিন ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনের ৪৮ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
এর মধ্যে দলীয় প্রার্থীদের দলীয় প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীদের তাদের পছন্দের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপি জোটের প্রার্থী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি পেয়েছেন তাঁর দলীয় প্রতীক ‘মাথাল’।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
১০ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
২১ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
২৬ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৩৫ মিনিট আগে