স্ট্রিম প্রতিবেদক

টেকসই জ্বালানি দেশের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার অপরিহার্য অংশ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) সকালে সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ প্রকল্পের উদ্বোধনের সময় এই কথা বলেন তিনি।
সংসদের ছাদে এক মেগাওয়াট রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘এর মাধ্যমে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল ব্যবস্থার পথে এগিয়ে যাচ্ছে এই বার্তা দিতে পারব।’
লুই আই কানের নকশায় নির্মিত জাতীয় সংসদ ভবনকে দেশের গণতন্ত্রের প্রতীক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ভবনের ছাদে সৌরশক্তি কাজে লাগিয়ে প্রমাণ হলো নেতৃত্ব কেবল নীতিতেই নয়, বরং কাজেও প্রতিফলিত হতে হবে।
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের কথা স্মরণ করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, এই সংকটে অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ জ্বালানি খাতে স্বনির্ভরতার চেষ্টা চালাচ্ছে। বর্তমানে দেশে শিল্পায়ন ও বিদ্যুতের চাহিদা দ্রুতবাড়ছে।
প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে প্রতিদিন গড়ে সাড়ে চার থেকে পাঁচ কিলোওয়াট ঘণ্টা সৌরশক্তি পাওয়া যায়। ছাদ, শিল্প এলাকা, খোলা জমি এবং উপকূলীয় অঞ্চল এই নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা আছে।
প্রধানমন্ত্রী আরও জানান, গত এক দশকে বিশ্বব্যাপী সৌরবিদ্যুতের উৎপাদন ব্যয় হ্রাস পাওয়ায় এটি অর্থনৈতিকভাবে কার্যকর একটি সমাধান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি। এ ছাড়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
১ ঘণ্টা আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
১ ঘণ্টা আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১ ঘণ্টা আগে