স্ট্রিম প্রতিবেদক

নাজরান ফিশারিজ অ্যান্ড অ্যাগ্রো প্রজেক্টের নামে গ্রাহকের প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাৎ চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গ্রেপ্তার মো. ওবায়েদুল্লাহ (৩৩) ভোলার জাহানপুর গ্রামের প্রয়াত আবু নাইমের ছেলে। মঙ্গলবার (৫ মে) রাজধানীর বাসাবো থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডির ঢাকা মহানগর উত্তর ইউনিটের একটি দল।
সিআইডি জানিয়েছে, চক্রটি সাধারণ মানুষকে ১ লাখ টাকা বিনিয়োগে মাসে ৩ হাজার টাকা লাভসহ ৩৩ মাসে মূলধন দ্বিগুণের প্রলোভন দেখাতো। তাদের ফাঁদের পা দিয়ে অন্তত ৪০০ কোটি টাকা বিনিয়োগ করেন গ্রাহকরা। শুরুতে কিছু লভ্যাংশও দেয় চক্রটি। তবে এরপর অফিস বন্ধ করে আত্মগোপনে চলে যায়।
এ ঘটনায় হওয়া মামলা তদন্ত করতে গিয়ে সিআইডি প্রতিষ্ঠানটির চারটি ব্যাংক হিসাব ও সার্ভারের তথ্য পর্যালোচনা করে। তথ্য বিশ্লেষণে দেখে গেছে, বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে প্রায় ৪০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। এর মধ্যে ওবায়েদুল্লাহর ব্যক্তিগত ১৪টি ব্যাংক হিসাবে প্রায় আড়াই কোটি টাকা লেনদেনের প্রমাণ মিলেছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, ওবায়েদুল্লাহর বিরুদ্ধে ভাটারা, উত্তরা পশ্চিম ও সাভার থানায় একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি দীর্ঘ সময় ধরে পলাতক ছিলেন। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
২০২৫ সালের মে মাসে প্রায় ১৫ হাজার ভুক্তভোগী এই চক্রের বিরুদ্ধে ৮০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছিলেন।

.png)

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
৮ মিনিট আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৩ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৫ ঘণ্টা আগে