স্ট্রিম প্রতিবেদক

হোয়াটসঅ্যাপে সরকারি আদেশের বিরোধিতা করে উসকানিমূলক বার্তা পাঠানো এবং বেআইনি কর্মসূচিতে উদ্বুদ্ধ করার দায়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অতিরিক্ত কর কমিশনার (চলতি দায়িত্ব) সুলতানা হাবীবকে শাস্তিস্বরূপ তিন বছরের জন্য বেতনের তিন ধাপ অবনমিত করা হয়েছে। একই সঙ্গে তাঁর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আবদুর রহমান খান এফসিএমএ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত বছরের ১২ মে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ জারির পর সুলতানা হাবীব হোয়াটসঅ্যাপে এর বিরোধিতা করেন।
এ নিয়ে ২১ মে তিনি লেখেন, “সরি, ম্যাডাম। আজকে আর তাকে কিছু বলার প্রয়োজন ছিল না। শুধু সাহস করে অসহযোগিতা টুকু করলেই হতো।” এছাড়া তিনি ২৬ জুন লেখেন, 'উদ্দেশ্যপ্রণোদিত ও নিপীড়নমূলক এই বদলি আদেশ বাতিল চাই' এবং একই দিন তিনি আরও লেখেন, 'ঢাকাস্থ অফিসের জন্য আজকেই মার্চ টু এনবিআর'।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, তাঁর এসব কর্মকাণ্ডের মাধ্যমে আয়কর, ভ্যাট ও শুল্ক অনুবিভাগ এবং এনবিআরের কর্মচারীদের বেআইনি কর্মসূচি পালনে উদ্বুদ্ধ করে তিনি রাজস্ব আহরণ কার্যক্রম বাধাগ্রস্ত করার ক্ষেত্রে সংগঠকের ভূমিকায় অবতীর্ণ হন। এটি ‘সরকারি কর্মচারী আচরণ বিধিমালা, ১৯৭৯’-এর সুস্পষ্ট লঙ্ঘন এবং ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী ‘অসদাচরণ’ হিসেবে সাব্যস্ত করা হয়েছে।
অসদাচরণের দায়ে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করে কৈফিয়ত তলব করা হয় এবং গত বছরের ৯ ডিসেম্বর ব্যক্তিগত শুনানি অনুষ্ঠিত হয়। তদন্ত প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিধিমালা অনুযায়ী তাঁকে লঘুদণ্ড হিসেবে ৩ বছরের জন্য বেতন গ্রেডের তিন ধাপ অবনমিত করার শাস্তি দেওয়া হয়েছে। এর ফলে তাঁর বর্তমান মূল বেতন ৫৬,০৩০ টাকা থেকে তিন ধাপ নিচে নেমে ৪৯,০৯০ টাকা নির্ধারিত হয়েছে। দণ্ডের মেয়াদে তিনি কোনো বকেয়া পাবেন না এবং এই সময়কাল পরবর্তীতে বেতন বৃদ্ধির জন্য গণনাযোগ্য হবে না বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
শাস্তি প্রদানের পাশাপাশি গত ১৮ আগস্ট তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করার আদেশটিও প্রত্যাহার করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, তাঁর এই সাময়িক বরখাস্তকাল ‘অসাধারণ ছুটি’ হিসেবে গণ্য হবে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে যুবদল নেতা মনির খানের (৩৮) মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের সঙ্গে স্বজনের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।
৯ ঘণ্টা আগে
নিজের চারটি গাড়ি ও চারজন চালক থাকার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১০ জুন) সংসদে জামায়াতে ইসলামীর সদস্য নজিবুর রহমানের বক্তব্যের প্রতিবাদে নিজের সম্পত্তির হিসাব জানাতে তিনি এই তথ্য দেন।
৯ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং তাঁর ছেলে অয়ন ওসমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মানবতাবিরোধী অপরাধের মামলায় এক প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দিয়েছেন।
৯ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন এবং কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠন করা হয়েছে। বুধবার (১০ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশনের চতুর্থ দিন এ কমিটি দুইটি গঠন করা হয়।
৯ ঘণ্টা আগে