স্ট্রিম প্রতিবেদক

রাজধানী আগারগাঁওয়ে নারী, শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। আগারগাঁওয়ের একটি বাসায় আজ শনিবার (৬ ডিসেম্বর) সকাল পৌনে আটটার দিকে গ্যাস লাইনের লিক থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক সূত্রে জানা গেছে।
দগ্ধরা হলেন মো. জলিল মিয়া (৫০), আনেজা বেগম (৪০), আসিফ মিয়া (১৯), সাকিব মিয়া (১৬), ইভা (৬) ও মনিরা আক্তার (১৭)। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন সবাই।
দগ্ধ অবস্থায় তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগে নেওয়া হয়।
আরফান মিয়া নামে ওই পরিবারের এক আত্মীয় জানান, ‘ভোরের দিকে আগারগাঁওয়ের পাকা মার্কেট এলাকার ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের পাশের একটি বাসায় গ্যাসের লিকেজ থেকে থেকে বিস্ফোরণে আগুন লেগে যায়। পরে আমরা সবাইকে উদ্ধার করে জাতীয় বার্নে নিয়ে আসি।’
আরফান মিয়া আরও জানান, দগ্ধ ব্যক্তিদের গ্রামের বাড়ি শেরপুর জেলার লালিতাবাড়ী থানার তালুকপাড়ায়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান সাংবাদিকদের বলেন, ‘আগারগাঁও থেকে নারী, শিশুসহ ৬ জন দগ্ধ হয়ে আমাদের এখানে এসেছে। তাদের ড্রেসিংয়ের কাজ চলছে। এখনো বলা যাচ্ছে না তাদের কত শতাংশ দগ্ধ হয়েছে। বিস্তারিত একটু পরে জানাব।’

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
৪০ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
১ ঘণ্টা আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১ ঘণ্টা আগে