স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর বিভিন্ন এলাকায় সমন্বিত উচ্ছেদ অভিযান চালিয়ে ১ লাখ ৯২ হাজার টাকা জরিমানা ও ২৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
বুধবার (১ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অভিযানে ফুটপাত ও সড়কের অবৈধ দখল উচ্ছেদ, মালামাল জব্দ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
ডিএমপি জানিয়েছে, কোতয়ালী ট্রাফিক জোনের গোয়ালঘাট-নারিন্দা এলাকায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী মামলাসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। এছাড়া যাত্রাবাড়ীর ধোলাইপাড় ও শহীদ ফারুক সরণি এলাকায় অবৈধ দোকান উচ্ছেদ করে ৭ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মগবাজার থেকে বাংলামটর পর্যন্ত ফুটপাতে অবৈধ পার্কিংয়ের দায়ে বাইকের বিরুদ্ধে ৪৯টি ভিডিও মামলা ও ১০টি তাৎক্ষণিক মামলা দেওয়া হয়েছে। এছাড়া মোবাইল কোর্টে ১৫ হাজার টাকা জরিমানা ও তিন পিকআপ মালামাল জব্দ করা হয়। পল্লবীর কাজীপাড়া, শেওড়াপাড়া ও ভাষানটেক এলাকায় ৬ ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত অভিযানে ১০ জনকে গ্রেপ্তার ও ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গুলশান বিভাগে বিধি লঙ্ঘনের দায়ে ২৭ হাজার টাকা জরিমানা এবং উত্তরায় ব্যবসায়ীদের মৌখিকভাবে সতর্ক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।

.png)

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
১৮ মিনিট আগে
রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনকে বিচারের মুখোমুখি করার দাবি আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা তাঁর সহযোগিতা পেয়েছি।’
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ‘ঝাঁপ’ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৬ ঘণ্টা আগে