স্ট্রিম প্রতিবেদক

সাংবাদিকদের মর্যাদা নিশ্চিত করা ও ভুয়া সাংবাদিকতা প্রতিরোধে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
রবিবার (১৯ এপ্রিল) বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান। এই সময় সংসদে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
তথ্যমন্ত্রী বলেন, ভুয়া সংবাদ ও অপপ্রচার প্রতিরোধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইতিমধ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মাধ্যমে এআই প্রশিক্ষণ, ন্যারেটিভ তৈরি, তথ্যের বিষয়ে নীতি সহায়তা ও মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতি মাসে ঢাকার বাইরে ৪টি এবং ঢাকায় ২টি কর্মশালা বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। প্রতি মাসে ঢাকায় সাংবাদিক নেতাদের নিয়ে ন্যূনতম একটি করে এই কর্মশালার আয়োজন করা হবে।
মন্ত্রী জানান, অপপ্রচাররোধে বর্তমান সরকার তথ্য অধিদপ্তর হতে ২২টি ফটোকার্ড ও গুজব প্রতিরোধবিষয়ক ১০টি তথ্যবিবরণী বিভিন্ন জাতীয় দৈনিক ও নিউজ পোর্টালে প্রকাশের জন্য পাঠিয়েছে। প্রেস কাউন্সিল আইন অনুযায়ী কোনো সংবাদপত্র সংবাদ সংস্থার সাংবাদিক, সম্পাদক কর্তৃক সাংবাদিকতার নীতি-নৈতিকতা ও জনরুচি পরিপন্থী সংবাদ প্রচারের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক প্রেস কাউন্সিলে অভিযোগ দায়ের করার সুযোগ আছে। সে অনুযায়ী প্রেস কাউন্সিলে দায়ের করা ৮টি অভিযোগ বিচারাধীন।

.png)

চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তার খালাতো ভাই আজিজুর রহমান টাইগার। আজ রোববার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে এ মামলা করা হয়।
১৫ মিনিট আগে
ঢাকা দক্ষিণ সিটিতে বেড়েছে মশার উপদ্রব। দিন-রাত কোনো সময়ে বাইরে দাঁড়ানো যায় না। সন্ধ্যার পরে ঘিরে ধরে; হাত দিয়েও মারা যায়। অথচ উড়ন্ত মশা মারতেই বেহাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ।
২৩ মিনিট আগে
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তিন পূর্ণকালীন সদস্যকে অব্যাহতি দিয়ে নতুন তিনজনকে পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ রোববার (২৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম নগরীতে ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর নির্মাণাধীন ভবনে হামলা ও ভাঙচুর চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে একজন নির্মাণশ্রমিক ও মারধরে নিরাপত্তাকর্মীও আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে