স্ট্রিম প্রতিবেদক

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জাতীয় চিড়িয়াখানাকে আন্তর্জাতিকমানে উন্নীত করতে কাজ করছে সরকার। কীভাবে আন্তর্জাতিকমানের করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
রোববার (১ মার্চ) বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার জু রিসার্চ এডুকেশন অ্যান্ড সার্ভে সেন্টারে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা চাই জাতীয় চিড়িয়াখানাকে আরও সুসংগঠিতভাবে পরিচালনা করতে। এটি একটি সম্ভাবনাময় খাত। সঠিক পরিকল্পনা নিয়ে এগোতে পারলে চিড়িয়াখানাকে লাভজনক ও দর্শনার্থীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব।
সালাউদ্দিন টুকু বলেন, ‘আমরা রাষ্ট্রের ক্ষমতাবান ব্যক্তি হিসেবে রাষ্ট্র পরিচালনা করতে চাই না; রাষ্ট্রের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে চাই। মানুষ আমাদের যে প্রত্যাশা নিয়ে নির্বাচিত করেছে, সেই আস্থা রক্ষা করাই আমাদের লক্ষ্য। শুধু আনুষ্ঠানিকতা পালন করে চলে যাওয়ার জন্য আমরা আসিনি।’
প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি চিড়িয়াখানা পরিদর্শনে এসেছেন উল্লেখ করে বলেন, ঢাকা শহরে বিনোদনের তেমন কোনো ব্যবস্থা নেই। মানুষ ছুটি পেলেই কক্সবাজারসহ দেশ-বিদেশে চলে যান। চিড়িয়াখানায় কোনো ত্রুটি বা অব্যবস্থাপনা রয়েছে কিনা, তা দেখতেই আমরা আকস্মিক পরিদর্শনে এসেছি।
পরিদর্শনকালে বেদখল হওয়া চিড়িয়াখানার সাত একর জায়গা দ্রুত পুনরুদ্ধারে উদ্যোগ নেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী। এ বিষয়ে বিস্তারিত তথ্য ও নথিপত্র দ্রুত মন্ত্রণালয়ে পাঠাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
চিড়িয়াখানায় অবস্থানকালে তিনি বিভিন্ন প্রাণীর খাঁচা, প্রাণী চিকিৎসা কেন্দ্র ও ওষুধ সংরক্ষণাগার ঘুরে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে প্রাণীদের খাবার, স্বাস্থ্য ব্যবস্থাপনা ও সার্বিক পরিচর্যা বিষয়ে খোঁজখবর নেন।
প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমানের সভাপতিত্বে চিড়িয়াখানার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার। এ সময় চিড়িয়াখানাটি আন্তর্জাতিক মানে রূপান্তরের সম্ভাব্য পরিকল্পনা নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি উপস্থাপন করা হয়।

জামালপুরের বকশীগঞ্জের কামালপুর সীমান্তের শূন্যরেখা থেকে বৃদ্ধ ষষ্টি চন্দ্র বর্মনকে স্থানীয় বকশীগঞ্জ থানায় নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ১০৮২ নম্বর পিলারের কাছ থেকে তাঁকে বাংলাদেশের ভেতর আনে বিজিবি।
৫ মিনিট আগে
সবার কাছে অর্থনীতির সুফল পৌঁছানোর বিষয়টি মাথায় রেখে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, একটি সমাজকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন করাই এই বাজেটের লক্ষ্য।
৩২ মিনিট আগে
নোয়াখালীর সেনবাগে প্রকাশ্য স্থানে গাঁজা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আরাফাত হোসেন ফাহিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
৪ ঘণ্টা আগে
রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (১০ জুন) রাতে লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
৪ ঘণ্টা আগে