স্ট্রিম প্রতিবেদক

ওবায়দুল কাদেরসহ সাত পলাতক আসামির বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ প্রসিকিউশনের সূচনা বক্তব্য এবং প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে এই বিচারিক কার্যক্রম শুরু হয়।
তবে প্রথম সাক্ষী শহীদ মো. আসিফ ইকবালের বাবা এম এ আব্দুর রাজ্জাক জবানবন্দি দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়লে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল কার্যক্রম বুধবার (১৮ ফেব্রুয়ারি) পর্যন্ত মুলতবি করেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এ মামলায় ওবায়দুল কাদের ছাড়া অন্যান্য অভিযুক্তরা হলেন—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। আসামিরা সবাই পলাতক থাকায় তাঁদের অনুপস্থিতিতেই বিচার চলছে।
মামলার কার্যক্রম সম্পর্কে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, ‘আজ প্রসিকিউশন লিখিত সূচনা বক্তব্য দাখিল করেছে। এরপর সাক্ষী এম এ রাজ্জাকের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। তিনি বয়স্ক এবং স্ট্রোকের রোগী হওয়ায় একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন। এ কারণে আদালত কার্যক্রম স্থগিত করে আগামীকাল পুনরায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন।’
প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, আসামিরা জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে সমন্বিতভাবে নির্দেশ ও উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। তাঁদের পরিকল্পনায় সশস্ত্র হামলা ও দমনের ফলে দেশজুড়ে ব্যাপক প্রাণহানি ঘটে, যা আন্তর্জাতিক অপরাধ আইন অনুযায়ী শাস্তিযোগ্য।
এর আগে গত ২২ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। পলাতক আসামিদের পক্ষে আইনি লড়াইয়ের জন্য গত ৮ জানুয়ারি সরকারি খরচে স্টেট ডিফেন্স আইনজীবী হিসেবে লোকমান হাওলাদার ও ইশরাত জাহানকে নিয়োগ দেওয়া হয়। আজকের শুনানিতে প্রসিকিউশনের পক্ষে মিজানুল ইসলাম ও ফারুক আহাম্মদসহ অন্যান্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
৪২ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে