এআই ট্রাফিকের নামে ভুয়া মামলার ফাঁদ, সুরক্ষা যেভাবে

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

রাজধানীর বিভিন্ন স্থানে এআই ক্যামেরা বসিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। ছবি: সংগৃহীত
রাজধানীর বিভিন্ন স্থানে এআই ক্যামেরা বসিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন স্থানে এআই ক্যামেরা বসিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। ট্রাফিক আইন লঙ্ঘনে এই ক্যামেরাগুলো স্বয়ংক্রিয় মামলা দেয়। তবে এসব মনিটরিং ক্যামেরার নাম ব্যবহার করে ভুয়া মামলার প্রতারণা করছে একটি চক্র।

শনিবার (২৩ মে) ‘আমি নোমান’ ফেসবুক পেজের কনটেন্ট ক্রিয়েটর আবদুল্লাহ আল নোমান একটি ভিডিও ব্লগে তার ভুয়া মামলা পাওয়ার কথা জানিয়ে সবাইকে সতর্ক করেন। তিনি জানান, ২৩ মে তার ফোনে আসা একটি মেসেজে বলা হয়, তিনি ট্রাফিক আইন অমান্য করেছেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ‘bspbrtcar-payfeebd.icu’ লিংকে গিয়ে জরিমানা পরিশোধ না করলে গাড়ি জব্দ করা হবে।

নোমান বলেন, ‘মামলায় যে সময় বলা হয়েছে, তখন আমি গুলশানে ছিলাম আর আমার বাইক ছিল চট্টগ্রামে। তাহলে মামলা হলো কীভাবে! পুলিশ কখনো এভাবে মেসেজে লিংক পাঠিয়ে জরিমানা দিতে বলে না; এটি সম্পূর্ণ ভুয়া এবং বিকাশ বা ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করার ফাঁদ।’

জানা গেছে, মেসেজের সঙ্গে দেওয়া লিংকে প্রবেশ করলে বিআরটিএ সেবা বাতায়নের আদলে নকল ওয়েবসাইট সামনে আসে। সেখানে ১ হাজার ৫০০ টাকা বকেয়া জরিমানা দেখানোর পাশাপাশি ক্রেডিট বা ডেবিট কার্ডের তথ্য, কার্ডধারীর নাম, পিন নম্বর ও মেয়াদ শেষ হওয়ার তারিখসহ গোপন তথ্য দেওয়ার ফরম আসে।

এই ফরমে তথ্য দিলে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে ডিএমপির ট্রাফিক বিভাগের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। তবে ডিএমপির ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি) এবং সিআইডি জানিয়েছে, ভুক্তভোগীদের কাছ থেকে অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম স্ট্রিমকে বলেন, ‘ট্রাফিক বিভাগে ভুক্তভোগীঅভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেব।’

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্ট্রিমকে বলেন, ‘আমরা এখনো এমন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

তবে এই ধরনের লিংকে ক্লিক না করা এবং কোনো ধরনের তথ্য অনলাইনে দেওয়া থেকে বিরত থাকতে পরামর্শ দিয়েছেন আইটি বিশেষজ্ঞরা।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত