স্ট্রিম প্রতিবেদক

শুভ বড়দিন উপলক্ষে ঢাকার তেজগাঁওয়ের ঐতিহাসিক পবিত্র জপমালা রাণী গির্জা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য গির্জা প্রাঙ্গণ উন্মুক্ত রাখা হয়েছে।
নির্ধারিত সময় বিকেল ৩টায় গেট খোলার সঙ্গে সঙ্গেই বাইরে অপেক্ষমান দর্শনার্থীরা ভেতরে প্রবেশ করতে শুরু করেন। সরেজমিনে দেখা যায়, প্রবেশপথে কোনো ধরনের নিরাপত্তা তল্লাশি বা চেকিং ছাড়াই দর্শনার্থীরা ভেতরে ঢুকছেন। আগতদের অনেকেই গির্জাসংলগ্ন সমাধিস্থলে গিয়ে প্রয়াত আত্মীয়-স্বজনদের কবর জিয়ারত করছেন। সেখানে তাঁদের আত্মার শান্তি কামনা করছেন।

পরিবার নিয়ে বড়দিনের আনন্দ ভাগ করে নিতে গির্জায় এসেছেন এনজিওকর্মী সেলিম। তিনি জানান, গত বছরও তিনি এখানে এসেছিলেন। তবে এবারের পরিবেশ তাঁর কাছে কিছুটা ভিন্ন মনে হচ্ছে।
সেলিম বলেন, ‘গতবার সকাল ১১টা-১২টার দিকে এসেছিলাম, তখন প্রচুর ভিড় ছিল। কিন্তু এবার তো তেমন লোকজনই দেখা যাচ্ছে না। গতবারের মতো উৎসবের সেই আমেজটা এবার নেই।’
অন্যদিকে প্রথমবারের মতো সপরিবারে ঘুরতে এসে বেশ উচ্ছ্বসিত অলক নামের আরেক দর্শনার্থী। তিনি বলেন, ‘এবারই প্রথম আসলাম। সবাইকে নিয়ে এসেছি, পরিবেশটা খুব ভালো লাগল।’

গির্জা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টায় বড়দিনের বিশেষ প্রার্থনা ও অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সকালে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত।
বিকেলে দর্শনার্থীর সংখ্যা কম হওয়া প্রসঙ্গে গির্জার তত্ত্বাবধানের দায়িত্বে থাকা ক্রিস্টোফার বলেন, ‘মাত্রই তো খুললাম। বিকেল ৫টার পর আরও অনেক লোক আসবে বলে আশা করছি। প্রতিবারই সন্ধ্যার দিকে দর্শনার্থীদের ভিড় বাড়ে।’

.png)

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
৫ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
২ ঘণ্টা আগে