চলতি আগস্টের ২৩ তারিখে সিলেটসহ বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা সাদা-পাথর ফিরিয়ে দিতে ৩ দিনের সময়সীমা (আল্টিমেটাম) বেঁধে দেয় জেলা প্রশাসন। তবে বেঁধে দেওয়া সময়সীমার ৩ দিন পেরিয়ে গেলেও নির্ধারিত ডাম্পিং গ্রাউন্ডে পাথর জমা দেননি অনেকেই। এতে সিলেট জুড়ে শুরু করেছে অভিযান।
স্ট্রিম সংবাদদাতা

সিলেটে অভিযানের মুখে পুকুরে মজুদ করে রাখা প্রায় দেড় লাখ ঘন ফুট সাদা পাথর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলার সদর উপজেলার ধোপাগুল ও লালবাগ এলাকায় অভিযান চালিয়ে পাথর উদ্ধারের পর জব্দ করা হয়। তবে এ সময় পাথর মজুদ সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ বিষয়টি নিশ্চিত করে।
অবৈধভাবে সাদা পাথর মজুদের বিরুদ্ধে অভিযানে নেতৃত্ব দেন সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার মামুনুর রশীদ এবং সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান হৃদয়।
সদর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয়ভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে ধোপাগুল ও লালবাগ এলাকার মোট ৫টি পুকুরে অভিযান চালানো হয়। এ পুকুরে গোপনে মজুদ করে রাখা প্রায় দেড় লাখ ঘন ফুট সাদা পাথর এস্ককাভেটর (ভেকু) দিয়ে উদ্ধারের পর জব্দ করা হয়। এ সব পাথর স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক ওয়ার্ড সদস্যের জিম্মায় রাখা হয়েছে।
সিলেট সদর ইউএনও খোশনূর রুবাইয়াৎ বলেন, অভিযানকালে কোনো ভূমি মালিক বা পাথর মজুদ সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। অবৈধভাবে পাথর মজুদের সঙ্গে জড়িত ক্রাশার মিল মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে চলতি আগস্টের ২৩ তারিখে এক মতবিনিময় সভা শেষে সিলেটসহ বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা সাদা-পাথরের পর্যটনকেন্দ্র থেকে লুট হওয়া পাথর ফিরিয়ে দিতে ৩ দিনের সময়সীমা (আল্টিমেটাম) বেঁধে দেয় জেলা প্রশাসন। ওই সময়ের পর কারও কাছে সাদা পাথর পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানায় তারা। তবে বেঁধে দেওয়া সময়সীমার ৩ দিন পেরিয়ে গেলেও নির্ধারিত ডাম্পিং গ্রাউন্ডে পাথর জমা দেননি অনেকেই। এতে সিলেট জুড়ে অভিযান শুরু করেছে প্রশাসন।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
৪২ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে