স্ট্রিম প্রতিবেদক

জুলাই অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয় থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে কেন পদক্ষেপ নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের বেঞ্চ এই আদেশ দেন।
মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, নির্বাচন কমিশন সচিব, আইজিপি ও র্যাব মহাপরিচালককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটকারী আইনজীবী মো. মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৪ জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দায়ের করা এই রিট পিটিশনে বলা হয়েছে, গণমাধ্যমের তথ্যমতে ২০২৪ সালের অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন স্থান থেকে মোট ৫ হাজার ৭৫০টি আগ্নেয়াস্ত্র এবং ৬ লাখ ৫১ হাজার ৬০৯ রাউন্ড গোলাবারুদ লুট হয়েছে। রিটকারী আইনজীবী জানান, সরকার অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করলেও এখনো একটি উল্লেখযোগ্য অংশ উদ্ধার হয়নি।
এর আগে গত বছরের ১৪ ডিসেম্বর জনস্বার্থে আইনি নোটিশ পাঠিয়েছিলেন মাহমুদুল হাসান। নোটিশ অনুযায়ী সাত দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ না করায় হাইকোর্টে রিট আবেদন করেন তিনি। শুনানিতে রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী মাহমুদুল হাসান এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী।

.png)

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
৩ মিনিট আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৩ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৫ ঘণ্টা আগে