স্ট্রিম প্রতিবেদক

খুলনায় বাংলাদেশ রেলওয়ের অব্যবহৃত জমিতে প্রস্তাবিত একটি হাসপাতাল প্রকল্প পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। প্রকল্পটির শিরোনাম ছিল ‘খুলনায় অব্যবহৃত জমিতে ২৫০ শয্যাবিশিষ্ট নিউ মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল’।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সচিবালয়ে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বৈঠক সূত্রে জানা গেছে, প্রকল্পটি পিপিপি তালিকা থেকে প্রত্যাহারের প্রস্তাব দেয় রেলপথ মন্ত্রণালয়। উপদেষ্টা পরিষদ প্রস্তাবটি পর্যালোচনা করে নীতিগত অনুমোদন দিয়েছে।
প্রকল্পটি ২০১২ সালে গ্রহণ করা হয়। এতে খুলনায় বাংলাদেশ রেলওয়ের অব্যবহৃত ১৫ দশমিক ৫২ একর জমিতে ২৫০ শয্যার একটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা ছিল।
২০১৩ সালের ১৪ আগস্ট অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটির বৈঠকে প্রকল্পটি নীতিগতভাবে অনুমোদন পায়। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল প্রায় ৮০০ কোটি টাকা।
তবে প্রকল্প বাস্তবায়নের জন্য নির্ধারিত জমির পরিমাণ প্রয়োজনের তুলনায় কম ছিল। এ কারণে সম্ভাব্যতা সমীক্ষার জন্য ট্রানজ্যাকশন অ্যাডভাইজর নিয়োগ করা হয়নি। দীর্ঘ সময় ধরে প্রকল্পটির কার্যক্রমও অগ্রসর হয়নি।
এই পরিস্থিতিতে প্রকল্পটি পিপিপি তালিকা থেকে প্রত্যাহারের প্রস্তাব উপস্থাপন করা হয়। উপদেষ্টা পরিষদ সে প্রস্তাব অনুমোদন করে।

.png)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব ও উত্ত্যক্ত করার অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত দুজন গুরুতর আহত হয়েছেন।
৭ মিনিট আগে
নতুন কুঁড়ির শিশুরাই দেশের ভবিষ্যৎ উল্লেখ করে গণমাধ্যমগুলোকে তাঁদের খেলার খবর লিড নিউজ করার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ জুলাই) রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে তিন মাসব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের সমাপনীতে এই কথা বলেন তিনি।
২২ মিনিট আগে
সিলেটের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে নিয়ে সাইবার বুলিংয়ের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ফেসবুক। সেখানে প্রতিবাদ ও সংহতির ডিজিটাল ভাষা হয়ে উঠেছে নব্বই দশকের বিখ্যাত ‘শ্রাবণের মেঘগুলো’ গানটি।
৪৪ মিনিট আগে
কক্সবাজারের রামুতে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের স্কুলপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে