স্ট্রিম সংবাদদাতা

লেবানন প্রবাসী বাংলাদেশি দুই যুবক ইসরায়েলের ড্রোন হামলায় নিহত হয়েছেন। লেবাননের বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রধান মোহাম্মদ আনোয়ার হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।
নিহত শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম দুজনের বাড়িই সাতক্ষীরা জেলায়। তাঁদের মধ্যে শফিকুল সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আফছার আলী ও আলেয়া খাতুন দম্পতির ছেলে। আর নাহিদ আশাশুনি উপজেলার কাটাকাটি গ্রামের আব্দুল কাদের ও নুরুন নাহার দম্পতির সন্তান।
সোমবার দিবাগত রাত ১২টার দিকে পরিবারের সদস্যরা তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন। এরপর থেকে তাঁদের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।
শফিকুলের প্রতিবেশী ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক আল কালাম আবু ওয়াহিদ ওরফে বাবলু মাস্টার জানান, শফিকুল ও নাহিদ লেবাননে একটি কোম্পানিতে কাজ করত। তারা একটি বাসায় একসঙ্গে থাকত। ইসরায়েলি ড্রোন হামলায় তারা দুজনসহ অপর এক সিরীয় নাগরিক নিহত হয়েছেন বলে খবর পেয়েছে তাদের পরিবার।
লেবাননে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, শফিকুল ও নাহিদ দুজনই লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়ের জেবদ্বীন এলাকায় নিজের বাসায় অবস্থান করছিলেন। দুপুর ১২টার দিকে ইসরায়েলের বিমান হামলায় ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু ঘটে। বর্তমানে তাদের মরদেহ নাবাতিয়ের নাবিহ বেররি হাসপাতালে রাখা হয়েছে।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
১ ঘণ্টা আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
১ ঘণ্টা আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১ ঘণ্টা আগে