স্ট্রিম সংবাদদাতা

কক্সবাজারের টেকনাফে অপহরণের দুদিন পর মুক্তিপণের বিনিময়ে এক রোহিঙ্গা যুবককে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। অপহরণের পর ১৫ লাখ টাকা দাবি করা হলেও, শেষ পর্যন্ত ৫০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছে বলে জানিয়েছে পরিবার।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালী রোহিঙ্গা ক্যাম্প-২৫ এর নিজ বাসায় ফিরে আসেন মোহাম্মদ নুর (১৯) নামের ওই যুবক। তাঁর বাবার নাম ইউসুফ জালাল।
অপহরণকারীরা নুরকে মারধর করেছে বলে অভিযোগ করেছে পরিবার। পরিবার জানায়, আহত অবস্থায় নুরকে ক্যাম্পের আইআরসি হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
নুরের স্বজনরা জানান, গত ২২ এপ্রিল কাজের উদ্দেশ্যে হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকায় যাওয়ার জন্য ক্যাম্প থেকে বের হন নুর। এর পর থেকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে অপহরণকারীরা ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দরকষাকষির মাধ্যমে ৫০ হাজার টাকায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, রোহিঙ্গা ক্যাম্পে দীর্ঘদিন ধরেই অপহরণ, মুক্তিপণ আদায় ও সশস্ত্র চক্রের তৎপরতা উদ্বেগজনকভাবে বেড়েছে। বিশেষ করে ক্যাম্পের বাইরে কাজে যাওয়ার সময় অনেক রোহিঙ্গা এমন ঝুঁকির মুখে পড়ছেন।

.png)

শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৩ মিনিট আগে
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
১২ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে