বাসস

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী আজ। ২৫ বৈশাখ উপলক্ষে কবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়া, নওগাঁ ও সিরাজগঞ্জসহ দেশব্যাপী দিনটি যথাযোগ্য মর্যাদায় এবং নানা কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে।
১২৬৮ বঙ্গাব্দের এই দিনে (৭ মে ১৮৬১) কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। ১৬৫ বছর পেরিয়ে গেলেও কবিগুরু তাঁর কালজয়ী সৃষ্টির মাধ্যমে বাঙালির মনন, সংস্কৃতি ও জীবনবোধে আগের মতোই জীবন্ত হয়ে আছেন। বহুমুখী প্রতিভার অধিকারী রবীন্দ্রনাথ ছিলেন একাধারে কবি, নাট্যকার, প্রাবন্ধিক, চিত্রশিল্পী ও দার্শনিক।
১৯১৩ সালে ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভের মাধ্যমে তিনি বাংলা ভাষাকে বিশ্বমঞ্চে অনন্য মর্যাদায় প্রতিষ্ঠিত করেন। বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ কবিগুরুরই সৃষ্টি। তাঁর সাহিত্যকর্মে মানুষের আনন্দ-বেদনা, প্রেম-বিরহ এবং মুক্তির আকাঙ্ক্ষা গভীরভাবে প্রতিফলিত হয়েছে।
জন্মজয়ন্তী উপলক্ষে এ বছর সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’। কুষ্টিয়ার শিলাইদহে তিন দিনব্যাপী জাতীয় পর্যায়ের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
নওগাঁর পতিসরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। সিরাজগঞ্জের শাহজাদপুরে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং খুলনার দক্ষিণডিহিতে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে যোগ দেবেন।
দিবসটি উপলক্ষে ঢাকাসহ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ছায়ানট পৃথক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এছাড়া বাংলা একাডেমি আগামী ১১ মে ‘রবীন্দ্র পুরস্কার ২০২৬’ প্রদান করবে। এবার গবেষণায় অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ এবং রবীন্দ্রসংগীত চর্চায় শিল্পী বুলবুল ইসলাম এই পুরস্কারে ভূষিত হয়েছেন।

.png)

সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে এক চিকিৎসক ও এক কর্মচারীকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ রোববার (২৬ জুলাই) হাসপাতালটিতে আকস্মিক পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।
২০ মিনিট আগে
জুলাই আন্দোলনে মোহাম্মদপুর এলাকায় ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জুনাইদ আহমেদ পলকসহ ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী ১৩ আগস্ট এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন আদালত।
২৫ মিনিট আগে
রংপুরে তিস্তার ভাঙন ঠেকাতে কার্যকর উদ্যোগ না থাকার অভিযোগ তুলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয় ঘেরাও করেছেন তিস্তা পাড়ের বাসিন্দারা। রোববার দুপুর ১টার দিকে নগরীর আলমনগর এলাকায় প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে বিক্ষোভ-সমাবেশ করেন তারা। পরে ভাঙনকবলিত এলাকায় দ্রুত জিওব্যাগ ফেলার দাবি জানান।
৩০ মিনিট আগে
দেশের বাজারে পরিচিত ব্র্যান্ডের টুথপেস্টের চারটির মধ্যে তিনটিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। মোট ১৯ ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৬টি প্রায় ৭৭ শতাংশ নমুনায় মাইক্রোপ্লাস্টিকের কণার উপস্থিতি পেয়েছেন গবেষকরা।
৪৩ মিনিট আগে