স্ট্রিম সংবাদদাতা

গাবতলীর বাগবাড়িতে পৈতৃক ভিটায় যাওয়ার পথে এক শিশু প্রধানমন্ত্রীকে টাকার মালা পরিয়ে বরণ করেছে। এ সময় প্রধানমন্ত্রী শিশুটির কাছ থেকে টাকার মালা গ্রহণ করেন এবং পরে সেটি আবার তার গলায় পরিয়ে দেন।
সোমবার দুপুরে বগুড়ার শাজাহানপুরে জালশুকা এলাকায় ওই শিশু তাঁকে মালা পরিয়ে দেয়।
এ সময় রাস্তার পাশে অপেক্ষমাণ মানুষের উদ্দেশে বাস থেকেই সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘বহু বছর পর এসেছি। এখন যাচ্ছি বাগবাড়ি। সেখানে গিয়ে খাল খনন করব, হামের টিকাদান কার্যক্রম শুরু করব। নির্বাচনের আগে বলেছিলাম মায়েদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেব, সেটিও আজ প্রদান করব।’
তিনি আরও বলেন, ‘আমি আপনাদেরই সন্তান। আগে নিয়মিত গাবতলীতে আসতাম। ঘরের লোকের জন্য দোয়া করবেন। আমি যেন সবার জন্য ভালো কাজ করতে পারি। আজ যাচ্ছি, তবে আবার আসব।’
প্রধানমন্ত্রী পরে বগুড়া যান। পরে বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণা, আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন ও জজ আদালতে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করেন। এছাড়া জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তারেক রহমান।
সব কর্মসূচি শেষে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার আগে সন্ধ্যায় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
১ ঘণ্টা আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
১ ঘণ্টা আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১ ঘণ্টা আগে