স্ট্রিম প্রতিবেদক

মাজারে ইজারা ব্যবস্থা বন্ধের দাবি জানিয়েছেন লেখক ও চিন্তক ফরহাদ মজহার। আজ রোববার (১৭ মে) মিরপুর শাহ আলী মাজারে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এই দাবি জানান।
মিরপুর শাহ আলী মাজারে গত বৃহস্পতিবার রাতে হামলার প্রতিবাদে ‘সাধু-গুরু-ভক্ত ও ওলি-আউলিয়া আশেকান পরিষদ’ এবং ‘ভাব বৈঠকী’র উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফরহাদ মজহার বিতর্ক পরিহার করে সবাইকে অনাথ ও নিরাশ্রয় মানুষের রাজনীতি করার প্রস্তাব করেন। একই সঙ্গে ইজারা ব্যবস্থা বন্ধ করে মাজারের আয় এলাকার দরিদ্র মানুষের কল্যাণে ব্যয়ের দাবি জানান তিনি। এ ছাড়া মাজার পরিচালনা কমিটিতে তরিকাপন্থী অথবা তরিকতের প্রতি সংবেদনশীল ব্যক্তিদের রাখার প্রস্তাব দেন তিনি।
এ সময় মাজার নিয়ে বিভিন্ন অভিযোগের জবাব দিয়ে তিনি বলেন, ‘মাজারে অনৈতিক কাজ বন্ধ হওয়া প্রয়োজন, তবে অনেক সময় বাইরের লোকজন মন্দ কাজ করে মাজারের ওপর দোষ চাপায়'। এসময় তিনি মাজার রাসুলের জায়গা উল্লেখ করে সেখানে আঘাত না করার আহ্বান জানান।
জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, ‘যাঁরা বুলেটের সামনে বুক পেতে দিয়েছিলেন, তাঁরা পাগলই ছিলেন। পাগল না থাকলে রাষ্ট্র বা সমাজ গঠন সম্ভব নয়। গত ৫০ বছর ধরে মানুষের অন্ন, বস্ত্র ও জীবন সুরক্ষা করবে এমন মানবিক রাষ্ট্রের দাবিতে আমি পাগলামি করে যাচ্ছি।’
সমাবেশে ভাব বৈঠকীর সমন্বয়কারী মোহাম্মদ রোমেল অভিযোগ করেন, আগামী ১৯ মে হতে যাওয়া উরসকে কেন্দ্র করে মাদক উদ্ধারের নামে মাজারে হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন, এই হামলায় জামায়াত ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা জড়িত এবং পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে না।
সমাবেশে আরও বক্তব্য দেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং এনসিপি নেতা সারোয়ার তুষার ও ফরিদুল ইসলাম।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
২৬ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
৪০ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে