স্ট্রিম প্রতিবেদক
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে আইন কর্মকর্তাদের দক্ষতা মূল্যায়ন কার্যক্রমের মধ্যেই পদত্যাগ করেছেন দুই সহকারী অ্যাটর্নি জেনারেল। ব্যক্তিগত কারণ দেখিয়ে বৃহস্পতিবার (২ এপ্রিল) তাঁরা রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগকারী দুই কর্মকর্তা হলেন—অ্যাডভোকেট আহমদ মুসাননা চৌধুরী ও মুহা. মুজাহিদুল ইসলাম শাহিন।
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যক্তিগত কারণ দেখিয়ে এই দুই কর্মকর্তা পদত্যাগপত্র জমা দিয়েছেন।
অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল দায়িত্ব নেওয়ার পর গত ৩১ মার্চ থেকে ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের কর্মদক্ষতা মূল্যায়ন শুরু হয়। সূচি অনুযায়ী, মঙ্গলবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং বুধ ও বৃহস্পতিবার সহকারী অ্যাটর্নি জেনারেলদের মূল্যায়নের দিন ধার্য ছিল। এই প্রক্রিয়ার মধ্যেই তাঁরা পদত্যাগের সিদ্ধান্ত নেন।
আহমদ মুসাননা চৌধুরী জানান, ব্যক্তিগত কারণে আইন পেশায় পূর্ণ মনোযোগ দিতেই তিনি দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছেন। মূল্যায়ন পরীক্ষায় অংশ নিয়েছিলেন কি না—এমন প্রশ্নে তিনি বলেন, বুধবার তাঁর মূল্যায়নের দিন থাকলেও তিনি অংশ নেননি।
অন্যদিকে, মুহা. মুজাহিদুল ইসলাম শাহিন তাঁর পদত্যাগপত্রে উল্লেখ করেন, ২০২৪ সালের ২৮ আগস্ট নিয়োগ পাওয়ার পর থেকে তিনি যথাযথভাবে দায়িত্ব পালন করেছেন। তিনি স্ট্রিমকে বলেন, পেশায় পরিপূর্ণভাবে মনোনিবেশ করতেই এই পদত্যাগ। সুপ্রিম কোর্টের এনসিপি সমর্থিত ‘ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্স’-এর এক আইনজীবী জানান, সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার কারণে শাহিন নিজের স্বাধীন প্র্যাকটিসে পর্যাপ্ত সময় দিতে পারছিলেন না। পেশাগত এই সীমাবদ্ধতা ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় তিনি ওকালতিতে মনোযোগী হতে পদত্যাগ করেছেন।
উল্লেখ্য, অ্যাটর্নি জেনারেল ও তিনজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের সমন্বয়ে গঠিত বোর্ড গত মঙ্গলবার থেকে এই মূল্যায়ন পরীক্ষা শুরু করে, যা ২ এপ্রিল পর্যন্ত চলার কথা ছিল।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
১ ঘণ্টা আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
১ ঘণ্টা আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১ ঘণ্টা আগে