স্ট্রিম প্রতিবেদক

নরসিংদীর শিবপুরের সাবেক চেয়ারম্যান হারুন হত্যা মামলার আসামি আরিফ সরকারকে (৪০) দুবাই থেকে দেশে ফিরিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বৃহস্পতিবার (৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে পিবিআই।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ পুলিশ ও ইন্টারপোলের সমন্বিত প্রচেষ্টায় দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আরিফ সরকারকে গ্রেপ্তার করে বুধবার নরসিংদী আদালতে সোপর্দ করা হয়।
পিবিআই জানায়, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি সকালে শিবপুরে নিজ বাসায় আততায়ীর গুলিতে গুরুতর আহত হন হারুনুর রশিদ খান। চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ৩১ মে মৃত্যুবরণ করেন তিনি। এই ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে শিবপুর মডেল থানায় মামলা করলে পরে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে তদন্ত শুরু করে পিবিআই।
তদন্তে জানা যায়, আরিফ সরকার এই হত্যাকাণ্ডের অন্যতম মূল পরিকল্পনাকারী এবং অবৈধভাবে দুবাইয়ে আত্মগোপনে আছেন। এর আগে এই মামলার আরেক আসামি মহসীনকেও দুবাই থেকে গ্রেপ্তার করা হয়েছিল। মহসীনের দেওয়া তথ্যের ভিত্তিতেই আরিফের সংশ্লিষ্টতা নিশ্চিত হয় এবং ইন্টারপোলের মাধ্যমে তাঁর বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারি করা হয়।
ইন্টারপোলের নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ আরিফকে গ্রেপ্তার করলে পিবিআই এবং পুলিশ হেডকোয়ার্টার্সের বিশেষ দল সেখানে গিয়ে তাঁকে আনুষ্ঠানিকভাবে দেশে নিয়ে আসে। আরিফ সরকারের বিরুদ্ধে আগে থেকেই শিবপুর থানায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে সরাসরি স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পিবিআই মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ জানান, এই মামলায় এ নিয়ে চার্জশিটভুক্ত দুই আসামিকে দুবাই থেকে ফিরিয়ে আনা হলো। পলাতক অন্যান্য আসামিদের আইনের আওতায় আনতে এবং মামলার পূর্ণাঙ্গ রহস্য উদ্ঘাটনে পুলিশের অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে