স্ট্রিম সংবাদদাতা

নরসিংদীতে ট্রেনের ছাদে ভ্রমণ করার সময় বজ্রপাতে সজিব সরকারের (৪০) মৃত্যু হয়েছে। রোববার (২৪ মে) বিকেল ৫টার দিকে ঘোড়াশাল ব্রিজ অতিক্রমের সময় উপকূল এক্সপ্রেসের ছাদে এ ঘটনা ঘটে।
সজিব সরকার জেলার রায়পুরার পলাশতুলী এলাকার সামসুল হক সরকারের ছেলে। সজিবের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোনের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত হন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই দিলীপ চন্দ্র সরকার।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস নোয়াখালী যাচ্ছিল। নরসিংদীর পলাশের ঘোড়াশাল ব্রিজ অতিক্রমের সময় বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় ট্রেনের ছাদে থাকা সজিব বজ্রপাতে মারা যান।
ট্রেনটি নরসিংদী রেলওয়ে স্টেশনে থামার পর মরদেহ নামানো হয়। স্বজন পুলিশ ফাঁড়িতে আসার পর পরবর্তী আইনানুগ পদক্ষেপ নে্ওয়া হবে বলে জানান তিনি।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৩ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৪ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৫ ঘণ্টা আগে