স্ট্রিম সংবাদদাতা

চীন ও ভারত থেকে ৫৩ হাজার ৬০০ টন ডিজেলবাহী দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে। এর একটিতে ১৯ হাজার ও অন্যটিতে ৩৪ হাজার ৬০০ টন ডিজেল রয়েছে।
দেশে দিনে গড়ে সাড়ে ১২ হাজার টন ডিজেলের চাহিদা। সেই হিসাবে এই চালানে প্রায় চার দিনের জ্বালানি চাহিদা মেটানো সম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ডিজেল নিয়ে আসা জাহাজের স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইন জানায়, লাইবেরিয়ার পতাকাবাহী ‘লাইলা কিংসটন’ জাহাজ চীন থেকে ১৯ হাজার টন ডিজেল নিয়ে শুক্রবার বিকেলে বন্দরে পৌঁছায়। আর পানামার পতাকাবাহী ‘পিভিটি সলোনা’ শনিবার ভোরে ৩৪ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে কুতুবদিয়া অ্যাঙ্করেজে নোঙর করে।
প্রাইড শিপিং লাইনের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম বলেন, বর্তমানে ডলফিন জেটিতে দুটি জাহাজ রয়েছে। বহিঃনোঙরে অপেক্ষমাণ আরও কয়েকটি জাহাজ রয়েছে। একটি জাহাজ থেকে লাইটারিং কার্যক্রম চলমান। নতুন দুটি জাহাজ যুক্ত হওয়ায় বন্দরে জ্বালানি তেলবাহী জাহাজের সংখ্যা সাতে দাঁড়িয়েছে বলে জানান তিনি।
এর আগে গত এপ্রিলে একাধিক জাহাজে ৬ লাখ টনের বেশি জ্বালানি তেল চট্টগ্রাম বন্দরে এসেছিল। নজরুল ইসলাম জানান, চলতি মাসে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) প্রায় ৬ লাখ টন জ্বালানি আমদানি করবে, যার মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ ক্রুড অয়েলও রয়েছে।

.png)

শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৬ মিনিট আগে
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
১৫ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে