স্ট্রিম সংবাদদাতা

হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুই শিশু মারা গেছে। এ নিয়ে বরিশাল বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জনে।
সোমবার (২৫ মে) দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করেছে।
মারা যাওয়া দুই শিশু হলো ভোলা দৌলতখানের ৬ মাস বয়সী আহাদ এবং মেহেন্দীগঞ্জের ৫ মাস বয়সী আলী আকবর।
তথ্য মতে, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগের সরকারি হাসপাতালগুলোতে হামের উপসর্গে ভর্তি হয়েছে ১৩৩ জন। এ নিয়ে হামে শনাক্ত রোগী দাঁড়ালো ৬৭৮৫ জনে। এরমধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫ হাজার ৭৯৮ জন।
নতুন ভর্তি রোগীর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৪ জন, বরিশাল জেনারেল হাসপাতালে ২২ জন এবং জেলার অন্য সরকারি হাসপাতালে একজন। এ ছাড়া, পটুয়াখালীতে ৩৭ জন, ভোলায় ১৫ জন, পিরোজপুরে ৫ জন, বরগুনায় ৯ জন এবং ঝালকাঠি জেলায় ১০ জনের হাম শনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি মারা গেছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, ৩১ শিশু। ভোলায় ৭ জন, পিরোজপুরে ১, বরগুনায় ৫ ও ঝালকাঠিতে ২ জন।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. বিকাশ চন্দ্র নাগ বলেন, কয়েকদিন ধরে রোগীর চাপ বাড়ছে। একেবারেই নবজাতক থেকে আক্রান্ত হচ্ছে। বিষয়টি উদ্বেগের।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মদ লোকমান হাকিম বলেন, ‘হামের টিকাদান কর্মসূচি চলমান রয়েছে। হামের সংক্রমণ কিছুটা বাড়লেও চিকিৎসা প্রদানে সর্বোচ্চ সচেষ্ট আমরা। আশা করছি দ্রুতই হাম সংক্রমণ কমে আসবে।’

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ few সেকেন্ড আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১৫ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
৪১ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে