স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ী মোড়। এক নারীর কান থেকে স্বর্ণের দুল ছিনিয়ে পালাচ্ছিল এক যুবক। বিষয়টি দেখতে পেয়ে ধাওয়া করেন এক পুলিশ সার্জেন্ট। ধরেও ফেলেন যুবককে। তবে এক সহযোগীকে নিয়ে পুলিশ সদস্যকে আহত করে পালানোর চেষ্টা করেন ওই যুবক। শেষপর্যন্ত অবশ্য দুজনকেই আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) বিকেল সাড়ে ৫টার দিকে যাত্রাবাড়ী মোড়ের পাবলিক টয়লেটের পাশে এ ঘটনা ঘটে। আটকরা হলেন– মো. কামাল (২৭) ও মো. মাসুদ (২৫)। তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া স্বর্ণের দুলটি উদ্ধার করা হয়েছে।
যাত্রাবাড়ী থানার বরাতে রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপর-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, ওই নারীর কান থেকে স্বর্ণের দুল ছিঁড়ে নিয়ে দৌড়ে পালাচ্ছিল ছিনতাইকারী কামাল। এ সময় ওই নারীর চিৎকারে সেখানে দায়িত্বরত এক পুলিশ সার্জেন্ট তাকে ধাওয়া করেন।
তিনি আরও জানান, কামালকে ধরে ফেললে তার সহযোগী মাসুদ এগিয়ে যান। তারা দুজনে মিলে ওই পুলিশ সার্জেন্টের প্যান্টে ব্লেড দিয়ে পোচ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে এরপরও ওই সার্জেন্ট সাহসিকতার সঙ্গে তাদের ধরে রাখেন এবং আরেক পুলিশ কনস্টেবলের সহায়তায় দুই ছিনতাইকারীকেই আটক করেন।
পুলিশ কর্মকর্তা এন এম নাসিরুদ্দিন বলেন, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
৩৯ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে