স্থানীয় সরকারে দলীয় প্রতীক না থাকলেও সমর্থিত প্রার্থী থাকবে: শাহে আলম
স্ট্রিম সংবাদদাতাবগুড়া
-771542-480x270.webp)
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ও প্রার্থী থাকছে না, তবে প্রতি ক্ষেত্রে বিএনপির একজন সমর্থিত প্রার্থী থাকবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্তকরণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত আইন সংশোধন করা হচ্ছে। আইনে দল থেকে মনোনয়ন ও দলীয় প্রতীক ব্যবহারের সুযোগ থাকবে না। নির্বাচন হবে দলনিরপেক্ষ এবং সাধারণ প্রতীকে।
তিনি আরও বলেন, বিএনপির নীতিনির্ধারকদের সিদ্ধান্ত অনুযায়ী, উপজেলা বিএনপি প্রতিটি ইউনিয়নে একজন করে সমর্থিত প্রার্থী রাখবে। এটি দলীয় প্রার্থী বা দলীয় মনোনয়ন নয় বরং দলীয় সমর্থন।
এ সময় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, থানার ওসি শাহীনুজ্জামানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
.png)
-b52d51.jpeg)
-028855-256x144.webp)




