স্ট্রিম প্রতিবেদক

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কোনো অবস্থাতেই ফসলি জমি নষ্ট করা যাবে না। বিশেষ করে দুই ও তিন ফসলি জমিতে নির্মাণ করা যাবে না কোনো স্থাপনা। কৃষি জমি রক্ষায় কঠোর বিধান রেখে ভূমি ব্যবহার ও কৃষি ভূমি সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নের কাজ চলছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) কৃষি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিগত এক বছরে মন্ত্রণালয়ের সাফল্য ও সার্বিক অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা জানান, গত এক বছরে ৮৮ লাখ ৫৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনা মূল্যে সার, বীজ ও চারা দেওয়া হয়েছে। এ জন্য ৮৯৩ কোটি ২০ লাখ টাকা ব্যয় হয়েছে। রাশিয়া থেকে ৩০ হাজার মেট্রিক টন সার বিনা মূল্যে এসেছে। সার আমদানির সিন্ডিকেট ভাঙার কারণে সরকারের ২৩৩ কোটি টাকার বেশি সাশ্রয় হয়েছে।
তিনি বলেন, সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা–২০০৯ হালনাগাদ করার কাজ প্রায় শেষ পর্যায়ে। পাটকলের অব্যবহৃত গুদাম সার মজুতের কাজে ব্যবহার করার উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইআইটিএফসি) বিএডিসিকে সার ক্রয়ের জন্য ২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। এরই মধ্যে ১০০ মিলিয়ন ডলারের ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে।
কৃষি উন্নয়নে নেওয়া নানা উদ্যোগের কথা তুলে ধরে উপদেষ্টা জানান, ১০০টি মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করা হচ্ছে। পেঁয়াজ ও আলু সংরক্ষণের জন্য বিশেষ ঘর ও যন্ত্র বসানো হচ্ছে। কৃষকের কাছ থেকে ৫০ হাজার মেট্রিক টন আলু কেনা হবে। আলুর দাম হিমাগারের গেটে সর্বনিম্ন ২২ টাকা নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, দায়িত্বকালীন সময়ে কৃষিপণ্য রপ্তানি আয় ১০ শতাংশ বেড়েছে। গাবতলীতে রপ্তানির জন্য একটি ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণাধীন। ইতিমধ্যে ১৫টি ফসলের জন্য উন্নত কৃষি চর্চা (জিএপি) প্রোটোকল অনুমোদিত হয়েছে। পরিবেশ রক্ষায় আকাশমণি ও ইউক্যালিপটাসের চারা ধ্বংস করা হয়েছে এবং ৩৩ লাখ দেশীয় ফলজ ও বনজ গাছ বিনা মূল্যে বিতরণ করা হয়েছে।
কৃষকদের জন্য চালু হওয়া ‘খামারি’ অ্যাপ–এর কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, এতে জমির তথ্য, সার, বীজ, সেচ, আবহাওয়া ও রোগ-বালাই সম্পর্কিত সব তথ্য সংরক্ষিত থাকবে। কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে আধুনিক কৃষি বিপণন ব্যবস্থা, ট্রাকিং সিস্টেম ব্যবহার এবং আন্তর্জাতিক বাজার গবেষণায় সম্পৃক্ত হওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
উপদেষ্টা বলেন, টেকসই ও আধুনিক কৃষি এবং সবার জন্য পুষ্টিকর খাদ্য নিশ্চিতে কৃষি উন্নয়ন রূপরেখা পরিকল্পনা ২০২৫-২০৫০ প্রণয়ন করা হচ্ছে।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
৩৫ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে