স্ট্রিম প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৯ এপ্রিল ধার্য রয়েছে।
এই মামলার বিচারিক প্রক্রিয়ার শেষ পর্যায়ে এসে বিতর্কের মুখে পড়া পুলিশের সহকারী কমিশনার (এসি) আল ইমরান হোসেনকে ভিন্ন দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর উদ্যোগ নিয়েছে প্রসিকিউশন।
রোববার (২৯ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, ভিডিও ফুটেজ বিশ্লেষণে আবু সাঈদ হত্যাকাণ্ডে সরাসরি পুলিশ কর্মকর্তা আল ইমরানের সম্পৃক্ততা পাওয়া না গেলেও, পরের দুদিনের ভিন্ন দুটি ঘটনায় তাঁর সক্রিয় অংশগ্রহণের প্রমাণ মিলেছে। এই কারণে ইমরানকে নতুন দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
তবে তদন্তের গোপনীয়তার স্বার্থে ওই কর্মকর্তা বর্তমানে দেশে আছেন নাকি পলাতক, তা জানাতে চাননি চিফ প্রসিকিউটর।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যসহ মোট ৩০ আসামির মধ্যে এই মামলায় বর্তমানে ছয়জন গ্রেপ্তার হয়ে কারাগারে।
গত ৫ মার্চ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আবু সাঈদ হত্যা মামলার রায়ের জন্য ৯ এপ্রিল দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন– বিচারক মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এসি ইমরানকে নিয়ে বিতর্ক কেন
বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-এর অনুসন্ধানী প্রতিবেদনে ২০২৪ সালের ১৬ জুলাইয়ের একটি নতুন সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়। এতে দেখা যায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বাইরে আবু সাঈদকে যখন গুলি করা হয়, তার ঠিক উল্টোপাশে সাদা হেলমেট পরে লাঠি হাতে মারমুখী ছিলেন ইমরান। মোবাইল ফোনের লোকেশন ও মেটাডেটা পর্যালোচনা করে ওই সময়ে ইমরানের উপস্থিতি চ্যানেলটিকে নিশ্চিত করেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও প্রসিকিউটর তানভীর জোহা।
প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থলে মারমুখী থাকা সত্ত্বেও প্রসিকিউশন ইমরানকে আবু সাঈদ হত্যা মামলার আসামি করেনি। মামলায় তাঁকে সাক্ষী করা হলেও শেষ পর্যন্ত সাক্ষ্য নেওয়া হয়নি।
এরপর গত ৩ সেপ্টেম্বর ঢাকার সিএমএম আদালতে জবানবন্দিতে ইমরান ঘটনাস্থলে থাকার কথা স্বীকার করলেও নিজেকে নির্দোষ দাবি করেন।
এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, ‘আমরা যে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি করেছি, এই রিপোর্টে সব বিষয় আসবে। আমাদের কাছে যদি মনে হয়, ইমরানকে সাক্ষী না করলেও চলত, আসামিই করতে পারত। সেগুলো আমরা হয়তো তুলে ধরব।’

সবার কাছে অর্থনীতির সুফল পৌঁছানোর বিষয়টি মাথায় রেখে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, একটি সমাজকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন করাই এই বাজেটের লক্ষ্য।
১৬ মিনিট আগে
নোয়াখালীর সেনবাগে প্রকাশ্য স্থানে গাঁজা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আরাফাত হোসেন ফাহিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
৪ ঘণ্টা আগে
রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (১০ জুন) রাতে লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
৪ ঘণ্টা আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর খাইয়ারা রাস্তার মাথা এলাকায় থেমে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছে। স্থানীয়সহ আহত হয়েছেন আরও আটজন। তাদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
৫ ঘণ্টা আগে