স্ট্রিম সংবাদদাতা

রাতভর বৃষ্টির পর সকালে জমির ধান কাটতে গিয়েছিলেন কৃষক আহাদ মিয়া (৫৫)। তবে সব ধান পানির নিচে দেখে মাঠেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শনিবার (২ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার রামপুর গ্রামে এই ঘটনা ঘটে৷ তিনি ওই গ্রামের হরমুজ আলীর ছেলে।
স্বজনরা জানান, সকাল সাড়ে ৮টায় আহাদ মিয়া শ্রমিক নিয়ে হাওরে তার জমির পাকা ধান কাটতে যান। গিয়ে দেখেন সব ধান পানিতে তলিয়ে গেছে। এরপর অচেতন হয়ে পড়েন তিনি। দ্রুত নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আহাদ মিয়ার ভাই স্থানীয় ইউপি সদস্য আহামেদ আলী জানান, চোখের সামনে ৬ বিঘা জমির পাকা ধান পানিতে তলিয়ে যেতে দেখে সহ্য করতে পারেননি ভাই। হৃদরোগে আক্রান্ত হয়ে জমিতেই মারা যান তিনি।
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) শাহীনা নাছরিন বলেন, টানা বৃষ্টিতে অনেক কৃষকের জমির ধান তলিয়ে গেছে। একজন কৃষক বিষয়টি দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে শুনেছি।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
২৪ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
৩৯ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে