আদালতের নির্দেশনা উপেক্ষা
স্ট্রিম সংবাদদাতা

বাংলাদেশে ধর্ষণের শিকার নারীর নাম, ঠিকানা, ছবি বা পরিবারের সদস্যদের পরিচয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশে উচ্চ আদালতের স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। তবে উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে ধর্ষণের শিকার এক নারীর নাম, ঠিকানা, পরিবারের সদস্যদের পরিচয় ও ছবি স্যোশাল মিডিয়ায় প্রকাশ করেছে মানিকগঞ্জ জেলা পুলিশ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ জেলা পুলিশের অফিশিয়াল ফেসবুক পেইজ ‘জেলা পুলিশ, মানিকগঞ্জ।। District Police, Manikganj.’- এ এক পোস্টে ধর্ষণের শিকার নারীর নাম, ঠিকানা, ছবি বা পরিবারের সদস্যদের পরিচয় প্রকাশ করেছে।
ঘটনার পর পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমকে মুঠোফোনে বিষয়টি সম্পর্কে অবগত করার কিছুক্ষণ পর জেলা পুলিশের ওই ফেসবুক পেইজ থেকে ধর্ষণের শিকার নারীর নাম, ঠিকানা, পরিচয় ও ঘটনার বিবরণ সরিয়ে ফেলা হয়। তবে তাঁর পরিবারের এক সদস্যের ছবি এই রিপোর্ট লেখা পর্যন্ত ছিল।
এর আগে, গত রবিবার দিবাগত রাত দুইটার দিকে স্ত্রীকে নিয়ে এক ব্যক্তি নারায়নগঞ্জ থেকে নিজস্ব চার্জিং ভ্যান নিয়ে মানিকগঞ্জ সদর উপজেলায় নানা বাড়ি যাচ্ছিলেন। এ সময় বাসস্ট্যান্ড এলাকায় আসার পর ভ্যান গাড়ির চার্জ শেষ হয়ে গেলে নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে গিয়ে অবস্থান নেন। এরপর হাসপাতালের গেটে ডিউটিরত আনসার সদস্য শাহাদাৎ হোসেন এবং আবু সাঈদ তাঁদের সহযোগিতা করার আশ্বাস দিয়ে হাসপাতালের ভেতরে নিয়ে ধর্ষণ করেন। পরে সোমবার দুই আনসার সদস্যকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।
হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, ২০২১ সালের ৮ মার্চ হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের একটি বেঞ্চ ধর্ষণ বা যৌন নির্যাতনের শিকার নারী ও শিশুর ছবি, নাম, ঠিকানা, পরিচয়, শিক্ষা প্রতিষ্ঠান বা কর্মস্থলের তথ্য, পরিবার ও অনুরূপ কোনো তথ্য কোনো গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা যাবে না মর্মে আদেশ দিয়েছেন। এই নিষেধাজ্ঞা জীবিত বা মৃত সকল ধর্ষণ বা যৌন নির্যাতনের শিকার ভুক্তভোগীদের ক্ষেত্রে প্রযোজ্য।
আদেশে ৩০ দিনের মধ্যে তথ্য সচিব, প্রেস কাউন্সিল চেয়ারম্যান, স্বরাষ্ট্র সচিব ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের উপযুক্ত ব্যবস্থা গ্রহণের প্রতিবেদন দাখিল করতে বলা হয়।
২০২১ সালের ২৫ মার্চ তারিখে হাইকোর্টের লিখিত আদেশও প্রকাশিত হয়েছে, যেখানে একই নিষেধাজ্ঞা আরেকবার নিশ্চিত করা হয়।
নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ধারা ১৪(১) অনুযায়ী, ধর্ষণ বা নির্যাতনের শিকার নারী-শিশুর নাম, ঠিকানা বা অন্য কোনো ব্যক্তিগত তথ্য প্রকাশ করা নিষিদ্ধ। ভুক্তভোগীর পরিচয় গোপন রাখা এবং তার মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা এই আইনের মূল উদ্দেশ্য।
আইন অনুযায়ী, এ ধরনেরর ব্যক্তিগত তথ্য প্রকাশ করলে আইনগত কার্যক্রম, অর্থদণ্ড বা শাস্তিসহ ব্যবস্থা নেওয়া হতে পারে। আইন লঙ্ঘনকারীর দুই বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা, বা উভয় দণ্ডই হতে পারে।

.png)

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন ও মিছিল করেছেন। একই সময়ে উখিয়ায় কর্মী সমাবেশ হয়েছে বলে অভিযোগ উঠেছে। দুটি কর্মসূচিতে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ১১৪ জনের নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।
২১ মিনিট আগে
রাজধানীর খিলগাঁওয়ের নন্দিপাড়ায় গণধোলাইয়ের শিকার হয়েছেন ঠিকাদার খোরশেদ আলম সোহেল (৪৫)। ব্যবসার দখল নিতে পরিকল্পিতভাবে ‘মব’ (উচ্ছৃঙ্খল জনতা) সৃষ্টি করে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী।
২৪ মিনিট আগে
চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তার খালাতো ভাই আজিজুর রহমান টাইগার। আজ রোববার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে এ মামলা করা হয়।
১ ঘণ্টা আগে
ঢাকা দক্ষিণ সিটিতে বেড়েছে মশার উপদ্রব। দিন-রাত কোনো সময়ে বাইরে দাঁড়ানো যায় না। সন্ধ্যার পরে ঘিরে ধরে; হাত দিয়েও মারা যায়। অথচ উড়ন্ত মশা মারতেই বেহাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে