স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর হাতিরঝিল থানাধীন পশ্চিম উলন এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে ছয়বছর বয়সী এক কন্যা শিশুর মরদের উদ্ধার করা হয়েছে। এ ঘটনা ‘ধামাচাপা’ দেওয়ার চেষ্টা হচ্ছে অভিযোগ করে দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে হাতিরঝিল থানার সামনে বিক্ষোভ করেছেন শিশুটির স্বজন ও প্রতিবেশীরা।
গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে দীর্ঘ সময় এই বিক্ষোভ চলে। তবে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা আজ বলেছেন, ‘এ ঘটনায় থানার সামনে কিছু লোকজন জড়ো করিয়ে তৃতীয় একটি পক্ষ ফায়দা তোলার অপচেষ্টায় আছে।’
আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ওসি গোলাম মর্তুজা স্ট্রিমকে জানান, তাহেদী আক্তার তাসনিম নামে এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় হাতিরঝিল থানায় মামলা হয়েছে। মেয়েটির বাবা অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে ভবনের নিরাপত্তারক্ষী রাসেল মৃধাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মামলায় তাঁকে শ্যোন অ্যারেস্ট দেখানো হবে বলেও জানান ওসি।
হাতিরঝিল থানা পুলিশ জানায়, কুমিল্লার তিতাস উপজেলার আলীরগাঁও গ্রামের মো. লিটন মিয়ার মেয়ে তাহেদী। পরিবারটি থাকে পশ্চিম উলনে ভাড়া বাসায়। শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী এবং তার পরিবার পশ্চিম উলন এলাকায় থাকে।
এজাহারের বরাত দিয়ে পুলিশ বলছে, গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পশ্চিম উলন এলাকায় একটি নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গায় জমে থাকা পানি থেকে ওই শিশুটির মরদেহ পাওয়া যায়। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
তবে শিশুটির স্বজন ও প্রতিবেশীদের দাবি, শিশুটিকে হত্যা করা হয়ে থাকতে পারে। তারা এ ঘটনায় সুষ্ঠু তদন্তও দাবি করেন। ঘটনাটি ‘ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে’ সন্দেহ প্রকাশ করে রাতে হাতিরঝিল থানার সামনে বিক্ষোভ করেন শতাধিক ব্যক্তি।
এ বিষয়ে জানতে চাইলে ওসি গোলাম মর্তুজা বলেন, ‘বিষয়টি তদন্ত করা হচ্ছে, তদন্তের অংশ হিসেবে পোস্টমর্টেম থেকে শুরু করে, যা যা লাগে সবই পরীক্ষা করা হচ্ছে। পরে প্রকৃত কারণ জানা যাবে।’
তদন্ত প্রতিবেদন পাওয়ার আগেই ‘কিছু অসাধু ব্যক্তি’ বিষয়টিকে উসকে দিয়ে পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন ওসি গোলাম মর্তুজা। তিনি বলেন, ‘থানার সামনে কিছু লোকজনকে জড়ো করে তৃতীয় একটি পক্ষ ফায়দা তোলার অপচেষ্টায় আছে’।
এ বিষয়ে তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান স্ট্রিমকে বলেন, শিশুর মরদেহ উদ্ধার ঘটনায় একটি হত্যা মামলা গ্রহণ করা হয়েছে। হাতিরঝিল থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পরে বোঝা যাবে, কীভাবে শিশুটির মৃত্যু হয়েছে।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
১ ঘণ্টা আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
১ ঘণ্টা আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১ ঘণ্টা আগে