স্ট্রিম সংবাদদাতা

টাঙ্গাইলের মধুপুরে রাবার বাগানের জমি উদ্ধারের নামে এক গারো পরিবারের নির্মাণাধীন বসতঘর ভেঙে দেওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি এখন শান্ত বলে জানা গেছে।
সোমবার (৯ মার্চ) উপজেলার ধরাটি গ্রামের কালাপাহাড় এলাকায় বনশিল্প উন্নয়ন কর্তৃপক্ষ (বশিউক) এ উচ্ছেদ অভিযান চালায়।
সশস্ত্র আনসারদের উপস্থিতিতে ঘরের খুঁটি ভাঙা ও গাছ কাটার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা ও ক্ষোভ সৃষ্টি হয়। এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে মধুপুরের ইউএনও মির্জা জুবায়ের হোসেন ও ওসি জাফর ইকবাল ঘটনাস্থলে যান। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে তাঁরা আদিবাসী নেতা, সংবাদকর্মী ও রাবার বাগান কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে ভুক্তভোগী পরিবারটিকে উচ্ছেদ না করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে।
ভুক্তভোগী রমেন কুবি ও তাঁর স্ত্রী শিবলি মাংসাং জানান, বন বিভাগ থেকে কোনো নোটিশ না দিয়ে হঠাৎ তাঁদের ঘর ভাঙা হয়। অথচ তাঁরা ৬০ হাজার টাকায় জমির দখল কিনে সাত বছর ধরে সেখানে বসবাস করছেন।
অভিযানে নেতৃত্ব দেওয়া চাঁদপুর রাবার এস্টেটের ব্যবস্থাপক আমান উল্লাহ আমানের দাবি, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের আওতায় অবৈধ দখল উদ্ধারের নিয়মিত অংশ হিসেবেই এ অভিযান চালানো হয়।
বৈঠক শেষে ইউএনও ভুক্তভোগী পরিবারের কাছে অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। বৈঠকে সিদ্ধান্ত হয় রাবার বাগানের ব্যবস্থাপক দ্রুত আদিবাসী পরিবারের জমির সীমানা নির্ধারণ করে দেবেন। এ ছাড়া পুনর্বাসনের জন্য দুই বান্ডিল টিন, ছয় হাজার টাকা ও প্রয়োজনীয় অন্যান্য ব্যয় বহনের সহায়তা দেওয়া হবে এবং অভিযানে মারমুখী আচরণ করা অভিযুক্ত আনসার সদস্যদের প্রত্যাহার করা হবে।

.png)

রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনকে বিচারের মুখোমুখি করার দাবি আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা তাঁর সহযোগিতা পেয়েছি।’
৫ মিনিট আগে
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৫ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৪ ঘণ্টা আগে