স্ট্রিম প্রতিবেদক

বাংলা নববর্ষের প্রথম দিনেই কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে পৌঁছান তিনি।
প্রথমবারের মতো এই কার্ড পাচ্ছেন সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের সুরুজ পূর্বপাড়া ব্লকের ১ হাজার ৪৫৩ জন কৃষক। তালিকাভুক্ত এই কৃষকদের মধ্যে কিছু সংখ্যক কৃষকের হাতে প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক কার্ড তুলে দেবেন। এর আগে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’, ‘ক্রীড়া কার্ড’ ও ‘খাল খনন কর্মসূচি’ চালু করেছে সরকার।
প্রধানমন্ত্রী প্রথমেই কৃষকদের মধ্যে ‘স্মার্ট কৃষক কার্ড’ বিতরণের মাধ্যমে দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করবেন। পরে কৃষক সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেবেন। ভাষণ শেষে পৌর উদ্যানে কৃষিমেলার উদ্বোধন করার কথা রয়েছে তারেক রহমানের। দুপুরের পর তিনি মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করবেন।
কৃষকদের মধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য দেবেন বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধি জিয়াকুন শি, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
এদিকে, ঐতিহাসিক এই কর্মসূচি ঘিরে টাঙ্গাইল শহরে সাজসাজ রব বিরাজ করছে। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে টাঙ্গাইলসহ আশপাশের জেলার নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় নেতাকে দেখার জন্য জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ উপস্থিত হয়েছেন।
টাঙ্গাইলের পুলিশ সুপার শামসুল আলম সরকার গণমাধ্যমকে বলেন, ‘প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থান নেওয়া হয়েছে।’
এদিকে আজই আরও ৯ স্থানে ‘কৃষি কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু হবে। যার মধ্যে রয়েছে— ঝিনাইদহের শৈলকূপা উপজেলার কৃপালপুর, পিরোজপুরের নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি, পঞ্চগড় সদরের কমলাপুর, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার তেনাপচা, মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা, বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলি, কক্সবাজারের টেকনাফ উপজেলার রাজারছড়া, পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপি এবং জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা।
শুরুতে ‘প্রাক-পাইলটিং’ কার্যক্রমের মধ্য দিয়ে বিতরণ কর্মসূচি শুরু হচ্ছে। প্রাক-পাইলটিং শেষ হওয়ার পর দেশের ১৫টি উপজেলায় পাইলট কার্যক্রম সম্পন্ন করা হবে।

মামলায় জেলা শিবিরের সাবেক সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি, জামায়াত কর্মী হিসেবে পরিচিত একজন এবং স্থানীয় এক মাদ্রাসার শিক্ষকের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ১৮০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
৩১ মিনিট আগে
সড়ক বন্ধ, তাতে কী! বন্ধ সড়কের দুই ধারে নানা পণ্যের পসরা সাজানো। আগ্রহ নিয়ে সেসব পণ্য নেড়েচেড়ে দেখছেন পথচারীরা। কেউ কেউ কিনছেন দু-একটি পণ্য। চরকি, খেলনা টমটম, ময়ূর, একতারা, ডুগডুগি আর তালপাতার হাতপাখাসহ নানা পণ্যে শিশুদের পাশাপাশি বড়দেরও আগ্রহ দেখা গেল।
১ ঘণ্টা আগে
পয়লা বৈশাখের উৎসবে প্রান্তিক কৃষকদের মুখে হাসি ফুটিয়ে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কর্মসূচির আওতায় দেশের ১১টি উপজেলার ২২ হাজার ৬৫ জন প্রান্তিক কৃষকের মোবাইলে তাৎক্ষণিকভাবে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আয়োজিত বৈশাখী শোভাযাত্রায় মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে নানা শ্রেণি-পেশার মানুষের ঢল নেমেছে। নতুন বছরকে বরণের উৎসবে মেতেছে সবাই।
২ ঘণ্টা আগে