স্ট্রিম প্রতিবেদক

তৈরি পোশাকসহ শিল্প খাতে সংকট নিরসনে জ্বালানি তেল সরবরাহে অগ্রাধিকার চেয়েছেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, বৈশ্বিক অস্থিরতা ও জ্বালানি সংকটে শিল্প উৎপাদন ব্যাহত হওয়ায় রপ্তানি আয়ে নেতিবাচক প্রভাব পড়ছে। মোহাম্মদ হাতেম উল্লেখ করেন, গত কয়েক মাস ধরে রপ্তানিতে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। আন্তর্জাতিক পরিস্থিতির অবনতি, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে ক্রয়াদেশ কমে যাওয়া এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ এতে বড় ভূমিকা রেখেছে।
বিকেএমইএ সভাপতি বলেন, হরমুজ প্রণালিতে অস্থিরতার কারণে তেলের দাম বৃদ্ধি ও সরবরাহে বিঘ্ন ঘটায় দেশে ডিজেল সংকট দেখা দিয়েছে। উৎপাদন ব্যাহত হওয়ায় সময়মতো পণ্য পাঠানো সম্ভব হচ্ছে না, ফলে বিশ্ববাজারে বাংলাদেশের সক্ষমতা হুমকিতে পড়ছে। এই প্রেক্ষাপটে শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ এবং ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের নীতিগত সহায়তা ও প্রণোদনা দেওয়ার দাবি জানান তিনি।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে