স্ট্রিম প্রতিবেদক

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতে অবসর ভাতা চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
শনিবার (১৮ এপ্রিল) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবানকে দেখতে গিয়ে তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমকে চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু এই খাতের কর্মীরা প্রাতিষ্ঠানিক সুরক্ষা পান না, নানা অনিশ্চয়তার মধ্যে কাজ করেন। প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার বিষয়টি দীর্ঘদিন ধরে উপেক্ষিত। এই বাস্তবতায় সরকার অবসর ভাতা চালুর উদ্যোগ নিয়েছে।
তিনি আরও বলেন, সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্মানজনক পেশা। কিন্তু দুঃখজনক যে, অনেক প্রবীণ সাংবাদিক জীবনের শেষ পর্যায়ে আর্থিক কষ্টে দিন কাটান। এই অবস্থা থেকে উত্তরণে সরকার কাজ করছে, যাতে সম্মানজনক জীবনযাপন করতে পারেন।
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, মেধাবী ও প্রতিভাবান মানুষদের টিকিয়ে রাখতে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা অপরিহার্য। সাংবাদিকদের মতো গুরুত্বপূর্ণ পেশাজীবীদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার।
পরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ইসমাইল হোসেন নেগাবানের হাতে এক লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন। এ সময় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল ও ট্রাস্টি বোর্ডের সদস্য খোন্দকার কাওছার হোসেন উপস্থিত ছিলেন।

.png)

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপ করা নতুন শুল্কে পরিস্থিতিতে কোনো পরিবর্তন হয়নি। আগে যে ১০ শতাংশ শুল্ক কার্যকর ছিল, তার মেয়াদ শেষ হওয়ার পর নতুন আইনি ভিত্তিতে একই হারে শুল্ক বহাল রাখা হয়েছে।
৪৩ মিনিট আগে
কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন ও মিছিল করেছেন। একই সময়ে উখিয়ায় কর্মী সমাবেশ হয়েছে বলে অভিযোগ উঠেছে। দুটি কর্মসূচিতে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ১১৪ জনের নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর খিলগাঁওয়ের নন্দিপাড়ায় গণধোলাইয়ের শিকার হয়েছেন ঠিকাদার খোরশেদ আলম সোহেল (৪৫)। ব্যবসার দখল নিতে পরিকল্পিতভাবে ‘মব’ (উচ্ছৃঙ্খল জনতা) সৃষ্টি করে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী।
১ ঘণ্টা আগে
চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তার খালাতো ভাই আজিজুর রহমান টাইগার। আজ রোববার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে এ মামলা করা হয়।
২ ঘণ্টা আগে