স্ট্রিম প্রতিবেদক

দেশের প্রত্যন্ত অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, ‘ব্রডব্যান্ড সেবা সাশ্রয়ী করার লক্ষ্যেও কাজ করছি আমরা।’
বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ব্রডব্যান্ড ইন্টারনেট এখন কোনো বিলাসিতা নয়, বরং শিক্ষা, স্বাস্থ্য ও বাণিজ্যের জন্য অপরিহার্য মৌলিক সেবা। প্রত্যন্ত অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দিতে এবং এই সেবা সবার জন্য সাশ্রয়ী করতে নিরলস কাজ করছে সরকার।’ তিনি আরও জানান, প্রতিটি উপজেলায় এআই ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ চালুর মাধ্যমে তরুণদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আইসিটি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেন বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়তে শক্তিশালী ও নির্ভরযোগ্য কানেক্টিভিটি সবচেয়ে বড় অগ্রাধিকার। সরকারের মূল লক্ষ্য কানেক্টিভিটি নিশ্চিত করা এবং স্বাস্থ্য, শিক্ষা ও পাবলিক সেক্টরে কৃত্রিম বুদ্ধিমত্তার যথাযথ প্রয়োগ।’
আয়োজকেরা জানান, ‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’-এর এই মঞ্চ দেশের ডিজিটাল অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে। এখানে ফাইবার অপটিক, ক্লাউড কম্পিউটিং, আইওটি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তির বাস্তব প্রয়োগ দেখানো হয়েছে।
অনুষ্ঠানে জাতীয় সংসদের বিশেষ কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম এবং বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তারা ব্রডব্যান্ড অবকাঠামো উন্নয়ন ও নীতিগত সহায়তার মাধ্যমে আইসিটি খাতকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৩ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৪ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৫ ঘণ্টা আগে