স্ট্রিম প্রতিবেদক

নিখোঁজ হওয়ার ২৩ দিন পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকারের (৩২) সন্ধান পাওয়া গেছে।
বুধবার (২০ মে) বিকেলে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এসআই রাকিবুল হাসান বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ফজলে আশিক স্ট্রিমকে বলেন, ‘এসআই রাকিবুল নিখোঁজ হননি, তিনি থানা থেকে অনুপস্থিত ছিলেন। এর আগে তিনি ব্যারাক থেকে বের হয়ে নিজের মুঠোফোন বন্ধ করে দেন। পরে বিভিন্ন বুথ থেকে টাকা তুলেছেন এবং বিভিন্ন হোটেলে অবস্থান করেছেন।’
ওসি আরও বলেন, ‘এসআই রাকিবুল পুলিশ বাহিনীতে নতুন যুক্ত হয়েছেন। ডিএমপির কাজের চাপ সামলাতে না পেরে তিনি আত্মগোপনে গিয়েছিলেন বলে আমরা ধারণা করছি। দীর্ঘ দিন বাইরে থাকায় তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর রক্তচাপ কমে গেছে। আজ সকালে তিনি রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসা নিতে যান। খবর পেয়ে সেখান থেকে তাঁকে আমরা পুলিশ হাসপাতালে নিয়ে যাই।’
ওসি জানান, গত ২৮ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে কলাবাগান থানার ব্যারাক থেকে সাদাপোশাকে বের হন রাকিবুল। পরে তিনি আবার ব্যারাকে ঢোকেন। তবে রাত পৌনে ৮টার দিকে নৈশকালীন দায়িত্ব আছে বলে পুনরায় সাদাপোশাকে ব্যারাক ছাড়েন তিনি। এরপর থেকেই তাঁর মুঠোফোন বন্ধ ছিল।
কলাবাগান থানা সূত্র জানায়, পুলিশে যোগদানের আগে রাকিব আয়কর বিভাগে কর্মরত ছিলেন। ওই চাকরি ছেড়ে তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) যোগ দেন। প্রায় দেড় মাস আগে তিনি কলাবাগান থানায় যোগ দেন। এই ঘটনায় কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল এবং তাঁর সন্ধান চেয়ে দেশের সব থানায় বার্তা পাঠানো হয়েছিল।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
১০ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
২১ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
২৬ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৩৫ মিনিট আগে