স্ট্রিম সংবাদদাতা

রাজবাড়ীর পাংশা থানার দলবদ্ধ ধর্ষণ মামলার আসামি পাংশা পৌর জাতীয়তাবাদী তরুণদলের সভাপতি হাসিবুর রহমান অন্তরসহ (৪০) দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়ার সদর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব-১০ (সিপিসি-৩) ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেপ্তার অপর আসামি হলেন, একই উপজেলার পারনারায়ণপুর গ্রামের মো. তায়জাল মুন্সীর ছেলে বরকত মুন্সী (৩৪)।
মামলা সূত্রে জানা গেছে, গত ৩০ মার্চ বিকাল সাড়ে ৪টার সময় হাসিবুর রহমান অন্তর ও বরকত মুন্সীসহ অন্য আসামিরা পাংশা থানার মৈশালা বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষামাণ এক নারীকে একটি মাইক্রোবাসে করে উঠিয়ে নিয়ে ধর্ষণ করে। পরে ওই নারীকে অসুস্থ অবস্থায় কুষ্টিয়া সদর থানা এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়।
ওই নারী নিজেই রাজবাড়ীর পাংশা থানায় গত ১ এপ্রিল মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা দলবদ্ধ ধর্ষণে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে ‘র্যাব-১০, ঢাকা’ এর অধিনায়ক বরাবর একটি চিঠি দেন।
র্যাব-১০ অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পরিচালক আনোয়ার হোসেন জানান, মামলাটির তদন্ত কর্মকর্তার পাঠানো চিঠির ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালায় র্যাব। পরে দুজনকে পাংশা থানায় হস্তান্তর করা হয়।

.png)

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
৭ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনকে বিচারের মুখোমুখি করার দাবি আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা তাঁর সহযোগিতা পেয়েছি।’
২ ঘণ্টা আগে