স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুর থেকে দেশীয় পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ একাধিক মামলার আসামি আহমেদকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (২০ মে) রাতে চাঁদ উদ্যান এলাকায় থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার আহমেদ মোহাম্মদপুর ও আদাবর এলাকার কুখ্যাত ‘কব্জিকাটা গ্রুপ’-এর দ্বিতীয় প্রধান এবং ‘আই ডোন্ট কেয়ার গ্রুপ’-এর প্রধান। তাঁর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় চাঁদাবাজি, ছিনতাই ও দস্যুতার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
র্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চাঁদ উদ্যানে অভিযান চালিয়ে অস্ত্রসহ আহমেদকে আটক করা হয়। আহমেদ ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর, আদাবর ও আশপাশের এলাকায় অস্ত্র নিয়ে মহড়া, মাদক কারবার, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এলাকায় আধিপত্য বিস্তার ও জনমনে আতঙ্ক সৃষ্টি করতে তারা প্রায়ই প্রকাশ্যে অস্ত্র দেখাতো।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আহমেদ বিভিন্ন অপরাধে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
র্যাব জানিয়েছে, পরবর্তী আইনি ব্যবস্থা নিতে আহমেদকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে নজরদারি ও অভিযান চলবে।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
১ ঘণ্টা আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
১ ঘণ্টা আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১ ঘণ্টা আগে